# শিরোনাম নাই

- Author: [নীরা সাদীয়া](https://sonelablog.com/author/neera-sadeea/)
- Published: 2017-06-27T03:18:47+00:00
- Updated: 2017-06-27T07:41:51+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%87-2/

---

সবাইকে জানাই ঈদ মোবারক।

অল্প কিছুদিন হল, এই ব্লগে এলাম। তবে এখানে যারা আগে থেকেই ছিলেন সেই ব্লগারদের কাছ থেকে অনেক কিছুই শিখলাম। টুকটাক বাদ দিলে আমার কিছু মজার অভিজ্ঞতাও হয়েছে।  -{@  
সারাক্ষণ তো আর কেউ গুরুগম্ভীর বিষয়ে চর্চা করে না। মাঝে মাঝে মজাও নিতে হয়। তো আমি যে মজার বিষয়গুলো খেয়াল করলাম সেগুলো একে একে বর্ননা করছি, কেউ যেন মাইন্ড খাইয়েন না।

১.প্রথমে আসি **ইঞ্জা** ভাইয়ের কথায়। তাঁর মাধ্যমেই এই ব্লগে আসা। তিনি অত্যন্ত ভদ্র একজন মানুষ। তাঁর ব্যপারে মজার কোন স্মৃতি নেই, তবে ভাই হিসেবে অনেক ভালোলাগা রয়েছে। 🙂  তিনি পরিবারের সবার ছবি দিতে অনেক পছন্দ করেন। সুন্দর গল্প লিখেন। উনার সময় যাই, আর আমাদের সময় যায়  :p  
আমরা বেড়াতে যাই, উনার বেলায় “আমরা বেড়াতে যায়   :p  ”

২.এবার আসি **মিষ্টি জীন** পরী আপুর কাছে। দেখতে বেশ মিষ্টি, আর চেহারাটাই কেমন হাসি হাসি 😀  দেখে যেন মনে হয় সারাক্ষণ খুব হাসতে পারেন উনি। আর হাসিটাও খুব মিষ্টি। :c   উনার নাম “হাসি আপু” হলে কেমন হত?

৩.ইকরাম**জিসান** দাদা, বেশ ভাল মানুষ। স্মার্ট। তবে আমি ভাবছিলাম,ওনার কাছ থেকে একদিন হলেও বরিশাইল্যা ভাষা শুনতে পাব, কিন্তু একদিনও শুনলাম না  ;?

এমন কি এ ভাষায় একটা পোস্টেও পেলাম না …. যাই হোক, দাদার কাছে আরো অনুরোধ উনার ছেলেদের মায়ের ছবি যেন আমাদেরকে দেখান, এতদিনেও দেখিনি তো। অবশ্য দাদার যদি আপত্তি না থাকে।

৪. এবার আসি**ছাইরাছ হেলাল** ভাইয়ের প্রসঙ্গে। কে জানি তাঁর নাম দিছে, তিনি নাকি কুবিরাজ!!!  ^:^

ভুলে যাওয়া রোগের চিকিৎসার আশায় রইলাম কুবিরাজ ভাই।     \|/

৫. এবার মিস **তাজ** এর টার্ন :@  সে নাকি আলুভর্তা খেতে খুব ভালবাসে। তাই তারে “আলুভর্তা” বা “পটেটো ক্রীম” জাতীয় কোন নাম দেয়া যায় কিনা, তার প্রস্তাবনা পেশ করলাম। মাইন্ড খাইও না মেহেরী তাজ  (3

৬.হাহ……আগে জানতাম দার্শনিকদের ইয়া…….. লম্বা চুল দাড়ি থাকে ;?  কিন্তু আজকালকার ডিজিটাল দার্শনিকদের তো কোনটাই নাই। আরো শুনছি, তারা নাকি চায়ের মধ্যে কলা ভিজায় খায়! :p  আপনে তো সেটাও করেন না! তাইলে কেমনে কি? **ইকরাম মাহমুদ** ভাই?

৭. **শুন্য** আপু দেখতে যা কিউট…….আর কিছু কইলাম না। কেন যে ছেলে হইলাম না  (-3

৮. **মৌনতা** আপু আর তাঁর ছেলেদের ফটু দেখতে দেখতে এখন এমন হইছে যে ওনাদের যে কোন জায়গায় দেখলেই আমি চিইনা ফেলব  :p

৯. একজন **তেলাপোকা** আছে। আমি ইহা ভীষণ ডরাই, তাই চুপ মেরে থাকি, কিচ্ছু কমুনা   😮

১০. এরপর আমার বাড়ির কাছে পরম প্রতিবেশী **নীহারিকা জান্নাত** দিদি। ওনার কথা আর কি কমু! ওনার স্কুলে ভর্তি হমু ভাবতাছি, কিছু বানান তো শেখা হপে…..   ;?

১১. **লীলা বতী** দিদি আমার আইডি তৈরি করে দিয়ে কোথায় যে হারাল কে জানে? কোনদিন জাতি জানল না, ওনার কলসির ভেতর কি আছে! রহস্যই রয়ে গেল…..হাহ…..ইতিহাস…..  🙁

১২. **নীলাঞ্জনা নীলা** দিদিরে দেখলেই আমার সে প্রিয় গানটা মনে পড়ে….. সে প্রথম প্রেম আমার…… জানি না, ওনার জন্য এই গান কেউ গাইছে কিনা। তবে আমারে নিয়া কেউ গাইলে খুব খুশি হতাম। হাহ…. সেই চান্স তো নাই, তাই গান শুনেই মন খুশি করি।  🙂

১৩. আরো আছে **মমি** ভাই। মমি তো মিশরে থাকে। 😮  এইদেশে কবে প্রথম আসল, সেই ইতিহাস বরং মৌনতা রিতু দিদি বলতে পারবেন।   🙂

^:^  শর্ট মেমরীর কারণে কারো নাম বাদ পড়ে থাকলে চরি, থুক্কু সরি। মনে করাই দিলে নিত্য নতুন বৈশিষ্ট্য নিয়া হাজির হমু।   🙂

আবারো ঈদ মোবারক।

---

Comments: 28 — https://sonelablog.com/%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%87-2/#comments
