# শিরোনাম : অগোছালো কথোকপোন পর্ব -১  (উৎসর্গ- অলিভার)

Author: কৃষ্ণমানব
Published: 2014-10-16
Category: বিবিধ
URL: https://sonelablog.com/%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%85%e0%a6%97%e0%a7%8b%e0%a6%9b%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%95%e0%a6%a5%e0%a7%8b%e0%a6%95%e0%a6%aa%e0%a7%8b%e0%a6%a8/

: থমকে যাওয়া আকাশ  
দেখে কি বুঝা যায় কারো মৌনতা ?

: যায় হয়তো। কিন্তু কে দেখে?  
কে বুঝতে যায় অন্যের এই মৌনতার  
কারণ? কেউ না… কেউই না……

: আচ্ছা, ভোরের কুয়াশার শিহরণ  
জাগায় না? বেঁচে থাকার  
মানে বলে না তারা ?

: বলে হয়তো। কিন্তু কে খোঁজে সেই  
বেঁচে থাকার মানে? কেউ কি এখন আর  
কুয়াশা ছুঁয়ে শিহরণের খোঁজ করে?? কেউ  
না… কেউই না……

: আচ্ছা কেউ না করুক, তোমারও কি ঐ  
নীল আকাশটা দেখে স্বপ্ন  
দেখতে ইচ্ছে করে না?

: করে হয়তো । কিন্তু তোমার নীল  
আকাশ যেমন রঙ পাল্টায় তেমনি আমার  
স্বপ্ন গুলিও পাল্টাতে থাকে সময়ের  
সাথে। কেউ এই পাল্টে যাওয়া স্বপ্নের  
খোঁজ করে না ।

তাই আমিও আর সেইসব  
স্বপ্নদের খোঁজ রাখি নি…

: তুমি এমন ক্লান্ত, ঘরকুনো জীর্ণ  
জীবন কেন বেঁছে নিলে? বাঁচার  
ইচ্ছেটা কেন হারাল তোমার??

: জানিনা, সত্যিই জানি না ।  
তবে জানি স্বপ্ন ভেঙ্গে চুরমার  
হয়ে যাবার পর কেউ বেঁচে থাকার  
শক্তি যোগাতে পারে না। আমিও  
হয়তো পারি নি।

তাই মৃত্যুর সমপরিমাণ  
নির্জনতা বেছে নিয়েছি এই  
অন্ধকারে….

: অন্ধকারে ডুবে যেতে ভয় লাগে না ?

: লাগে হয়তো ।  
কিন্তু কেউতো হাত বাড়িয়ে আলোর সন্ধান দেয়নি ।

বলে নি , আমার সাথে চল !

আমি আমার আলোয় তোমায় আলোকিত করবো তোমার দ্বীর্ঘসময় ।

এই আহবানের অপেক্ষায় থাকতে থাকতে আমি অনেকটাই ডুবে গেছি ।  
এই অন্ধকারে !

তাই এখন আর ভয় হয়না ।  
(চলবে) .. . . .
