# শিরোনামহীন-১

- Author: [সাবিনা ইয়াসমিন](https://sonelablog.com/author/sabina-yeasmin/)
- Published: 2020-09-06T17:40:28+00:00
- Updated: 2020-09-06T17:40:40+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b9%e0%a7%80%e0%a6%a8-%e0%a7%a7/

---

লিখতে পারছিনা আজকাল, লেখা হয় না, তা নয়! এলোমেলো অগোছালো ভাবনারা খেলা করে যায় মনের দুর্গম পথে।

মন! মনেরও কি অসুখ হয়? ডুবে যায় ভ্রান্তির অথৈ সমুদ্রে? নাকি ছড়িয়ে-ছিটিয়ে থাকে ভাসা খড়কুটো হয়ে?

একটা একটা করে দিন চলে যায় আগামীদিনের অপেক্ষায়। কিসের অপেক্ষা? কেন অপেক্ষা করি আমরা?

কতটা ভালোবেসেছি তোমায় জানতে চাও?

যখন আমি নিজের করে কাউকে চাইলাম, তোমাকেই নিলাম।হাতে হাত রাখতেই জানলাম ভালোবেসেছি!

ফাগুন, কখনো কি গুনে দেখেছো নদীর বুকে বয়ে যাওয়া ঢেউ গুলো? কখনো কি শুনেছো গহীনের সুর?

ভালো লাগছে না। আজ শুধু ভালোবাসা থাকুক।  
যদি আবার কোনো এক শরতের শেষ বেলায় আমাদের বিদায়ের লগ্ন আসে,  
সেদিন জেনে নেবো কতটা ভালোবেসেছিলে।

* ছবি-আমার।

---

Comments: 31 — https://sonelablog.com/%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b9%e0%a7%80%e0%a6%a8-%e0%a7%a7/#comments
