# শিক্ষাগুরু সেলিম স্যার

- Author: [খায়রুল আলম নয়ন](https://sonelablog.com/author/khairul-alam-nayon/)
- Published: 2022-09-18T06:14:59+00:00
- Updated: 2022-09-18T06:14:59+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%97%e0%a7%81%e0%a6%b0%e0%a7%81-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%ae-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b0/

---

“**সেলিম রেজা**, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ।  নান্দিনা শেখ আনোয়ার হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ, নান্দিনা, জামালপুর।”—স্যারের জন্য লেখা।  
কবিতাটি স্যারের পিতা-মাতার প্রতি উৎসর্গ করলাম।  
—————————————————————–  
শিক্ষাগুরু করেন শুরু  
মানুষ হওয়ার পড়া,  
সফল যত মানুষ আছে  
তারই হাতে গড়া।  
.  
কষ্ট করে যত্ন নিয়ে  
শিক্ষা করেন চাষ,  
ফলে সেথায় সোনার ফসল  
মিটে মনের আশ।  
.  
মোদের যত স্বপ্ন আশা  
স্যারের হাতেই গড়া,  
স্যারের কথা না মানলে  
খেতে হবে ধরা।  
.  
অজ্ঞতাকে দূর  করবেন  
এই নিয়েছেন পণ,  
ভালোবেসে উপহার দিচ্ছেন  
শিক্ষা নামের ধন।  
.  
হৃদয় ফ্রেমে যতন করে  
সেলিম স্যারের নাম,  
লেখেছি তা খোদায় করে  
রাখতে যে সুনাম।  
.  
ছাত্র হয়ে ভীষণ খুশি  
পেয়ে তার দর্শন,  
খোদার রহম তাহার উপর  
হোক সদা বর্ষণ।

……..  
রচনাকাল : ১৫/০৯/২০২২ইং  
স্থান : পশ্চিম থুরী, মেলান্দহ, জামালপুর।

---

Comments: 4 — https://sonelablog.com/%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%97%e0%a7%81%e0%a6%b0%e0%a7%81-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%ae-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b0/#comments
