# শিক্ষকের প্রতি সম্মান ও ভালোবাসা।

- Author: [সুরাইয়া নার্গিস](https://sonelablog.com/author/suria-nargis-alif/)
- Published: 2020-04-10T16:08:28+00:00
- Updated: 2020-04-10T16:13:41+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%93-%e0%a6%ad/

---

আমার বয়স তখন ৮-১০বছর হবে, আমরা তখন আব্বুর অফিস কোয়াটারে থাকি। সুযোগ পেলেই আব্বু অফিসে গিয়ে বসে থাকতাম, ঘুরাঘুরি করে পরে পিয়ন কাকা আমাকে বাসায় দিয়ে যেতেন। আব্বু “উপজেলা নির্বাহী অফিসার (UNO)” একদিন আব্বুর সাথে স্কুল পরিদর্শনে গেলাম।বাসা ফেরার পথে আব্বু তার সহকারী উপজেলা শিক্ষা অফিসারের বাড়িতে গেলেন।সেখানে পৌঁছার পর সবাই আব্বুকে স্যার বলে খুবই সম্মান করলো।দুজন বয়স্ক মহিলা,দুজন পুরুষ লোক তারাও আব্বুর সামনে চেয়ারের পাশে দাঁড়িয়ে রইলো বসলো না।  
কিছুক্ষন পর একজন বৃদ্ধ পুরুষ লোক আসলেন,আব্বু তাকে দেখে চেয়ার থেকে দাঁড়িয়ে পড়লেন মনে হলো কিছুটা ভয় পেল দৌঁড়ে গিয়ে তার পা ছুয়ে সালাম করলেন।জড়িয়ে ধরে বললেন সরি স্যার, আমাকে ক্ষমা করবেন। ব্যস্ততার জন্য আপনাকে দেখতে আসতে পারি না তবে সব সময় আপনার ছেলের কাছে খোঁজ খবর নেই।কথাটা শুনে বৃদ্ধা লোক আব্বু দুজনেই কেঁদে ফেললেন আব্বুর কান্না দেখে আমিও কেঁদে ফেললাম।  
আব্বু লোকটাকে ওনার পাশে চেয়ারে বসিয়ে দাঁড়িয়ে থাকলেন,বৃদ্ধা দাদুর অনুমতি পেয়ে আব্বু বসলেন।তারপর সবাই নিজের জায়গায় বসলো।নাশতা খাওয়ার পর আব্বু নামাজের অজু করতে গেলেন তখন তিনি নিজে টিউবওয়েল চেপে পানি তুলে বৃদ্ধা দাদুকে অজু করতে দিলেন, অথচ বাসায় সাপ্লাইয়ের পানি।  
খাবার শেষে আব্বু সবার সাথে অনেক গল্প করলেন যেখানে কোন ভয়, অসম্মান ছিলো না সবাই ফ্রেন্ডলি কথা বললো।  
আমার প্রশ্ন গুলোর উওর খোঁজে পাচ্ছিলাম না,আব্বু আমি কিছু জানতে চাই।  
দাদু বললেন এর সাথে তো পরিচয় হলো না, আব্বু বললেন, স্যার আপনার ছোট গিন্নি…!!!  
দাদু হেসে বললেন, তোমার মেয়ে তো খুব সুন্দর হয়েছে। শোন এর বিয়ের জন্য ছেলে খোঁজতে হবে না বরং ছেলের বাবা তোমাকে খোঁজবে আলিফকে ছেলের বউ করার জন্য।  
দোয়া করি বাবার মতো ভালো মানুষ হও।

আচ্ছা আব্বু, বাড়ি আসতেই সবাই তোমাকে ভয় পেল চেয়ারে বসলো না আর এখন তোমার সাথে দুষ্টুমি করছে কেন.?  
হা হা হা হা.. এরা ৫ জনেই স্কুলের শিক্ষক,আমি সবার স্যার তাই প্রথমে আমাকে সম্মান করছিলো। এখন আমি তাদের ভাই তাই মজা করছে।

ওনি তোমার দাদু আমার স্কুলের শিক্ষক ছিলেন। আমি যত বড়ই চাকরি করি তার সম্মান আমার কাছে সবার উপরে কারন ওনার আদর্শ,স্নেহ, ভালোবাসা আমাকে আজকের জায়গায় এনেছে।

শিক্ষকের প্রতি আব্বুর সম্মান দেখে গর্বে বুকটা ভরে গেল কারন আমি ওনার সন্তান।

বিঃদ্রঃ পৃথিবীর সবচেয়ে সম্মানের পেশা শিক্ষকতা।শিক্ষক মানুষ গড়ার কারিগর এরা আমাদের কাছে টাকা পয়সা চায় না,চায় সম্মান আর ভালোবাসা। আসুন আমরা সবাই তাদের ভালোবাসি ও সম্মান করি।

প্রথম লেখাঃ  
তারিখঃ১৮/০২/২০১৬ইং  
সুরাইয়া নার্গিস আলিফ।

---

Comments: 26 — https://sonelablog.com/%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%93-%e0%a6%ad/#comments
