# শাহজাহানী হাসি

Author: সিহাব
Published: 2018-08-05
Category: বিবিধ
URL: https://sonelablog.com/%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b9%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a8%e0%a7%80-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf/

> প্রশ্ন ছিল?  
> জ্বী হুজুর- আছে একটা মহান।  
> লাশের কথা শুনেই কেন হাসলেন শাহজাহান?  
> এমন হাসি ক’জন হাসেন  
> বলতে পারো ভায়া?  
> দেশটা যখন মগের মুল্লুক  
> থাকে তাতে হায়া?  
> হাসুন হাসুন, আরো হাসুন  
> হাসুন খুলে প্রাণ।  
> এক হাসিতেই বেরিয়ে এলো  
> দেশের অবস্থান !  
> বাচ্চারা আজ পথে নেমে শেখায় মোদের আইন  
> লাইসেন্সবিহীন গাড়ি চালিয়ে পুলিশ খেলো ফাইন!  
> ওদেরই সেদিন স্বভাব ছিল  
> কোমলমতি শিশুর  
> হঠাৎ করেই বড় হয়ে  
> ভূমিকা নিল যিশুর!  
> নেই রাজনীতি, নেই কোন নেতা  
> নিজেরাই তারা এক।  
> কাজে কর্মে দেখিয়ে দিল  
> কেমন হবে “বিবেক”।  
> এমন প্রজন্ম প্রতিটা দেশের বড়ই আশির্বাদ  
> এগিয়ে যাবে দেশের চাকা ভেংগেগুঁড়ে সব বাঁধ!
