# শাপলা শালুক

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2021-07-22T16:36:36+00:00
- Updated: 2021-07-22T17:58:13+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b6%e0%a6%be%e0%a6%aa%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b2%e0%a7%81%e0%a6%95/

---

 

একটু দেরিতে দেরি করে হলেও চিনে/বুঝে ফেলেছি  
চিনি ও লবণের তফাৎ, রং ও স্বদে;

গ্যাসের ফুঁয়ে ফোলানো বেলুন, মৌসুমি কাকতাড়ুয়া  
কলা পাতায় আঁকা ভিঞ্চি আর্ট, টেনে টুনে কতক্ষণ  
আর টিকিয়ে রাখা যায়, টিকে থাকে!!

জড়ো করা বীজে চিটে ধান চিনে ফেলে  
বিস্মিত কৃষক বিপুল অভিজ্ঞতায়, সময়ের ঋতুতে;

গাঢ় নির্জনতায় লৌকিক-অলৌকিক বিকেল,সন্ধ্যা  
বা রাতের যে কোন প্রহরে, সবটুকু নীরবতা মেখে,  
জন্মধানের ঘ্রাণ ঠিক ভেসে আসে;

জলের-বাসায় ভেসে থাকা শাপলা-শালুক  
মেয়াদোত্তীর্ণতাকে পেছনে ফেলে ঠায় দাঁড়িয়ে  
থাকে, পান-মুখের রঙিন ঠোঁট ছুঁড়ে;

ছবি নেট থেকে।

---

Comments: 21 — https://sonelablog.com/%e0%a6%b6%e0%a6%be%e0%a6%aa%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b2%e0%a7%81%e0%a6%95/#comments
