# শান্তি চুক্তির নামে

- Author: [নূর হোসেন](https://sonelablog.com/author/thenurhossain/)
- Published: 2019-12-02T14:15:22+00:00
- Updated: 2019-12-02T14:15:22+00:00
- URL: https://sonelablog.com/%e0%a6%b6%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%9a%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87/

---

দাবার চৌষট্টি ঘরের মত সাদা-কালো কিছু স্বপ্ন ছিলো,  
একান্ত কিছু ইচ্ছা জেতার আপ্রান বাসনা;  
রাজা-মন্ত্রী, হাতি-ঘোড়া,  
সৈন্য-সামন্তর যুদ্ধে তোমার কুটচালে হেরে গেছি;  
তুমি খেতাবী দক্ষ দাবাড়ু গ্রান্ডমাষ্টার।

কখনো ছুটে চলো স্পেসশীপের গতিতে,  
আমার মনের মধ্যকর্ষন শক্তি ভেদ করে ছিনিয়ে নাও চঁন্দ্রবিজয়ের উল্লাস!  
স্যাটেলাইটে বার্তা পাঠাতে থাকো,  
ভুল মানুষের বার্তাকক্ষে;  
আমার বুকে রেখে যাও নভোচারী বুটের ছাপ।

ভালবাসার স্পর্শে বুকের নগরীতে গড়ে উঠেছে পৃথিবীর ব্যস্ত সভ্যতা,  
তোমার কু-মন্ত্রনায় ঘটতে পারে টু ইন টাওয়ার ট্রাজেডি;  
কিংবা বাঁধতে পারে সেভিয়েত-জার্মানির রক্তক্ষয়ী যুদ্ধ,  
আমার প্রতিরক্ষা ব্যবস্হা গুড়িয়ে দেওয়ার মত শক্তিশালী,  
তুমি ভয়ঙ্কর পরমানু অস্ত্র সমৃদ্ধ শক্তিধর অ-বিশ্বাসী বিশ্ব নেত্রী;  
যত্নে গড়ে তোলা সভ্যতাকে প্রতারকের হাতে সপে দিতে পারিনা।

শান্তি চুক্তির নামে মুক্ত করে দিয়েছো তোমার সমুদ্রসীমা,  
তবুও ও সীমানায় প্রবেশ করতে প্রস্তুত নয় আমার অদক্ষ নৌ-বাহিনীর দুর্বল নৌ-যান;  
প্রেমের জলসীমায় লুকায়িত গোপন সাবমেরিনের আঘাতে ডুবে মরার চেয়ে,  
অশান্তিতে বেঁচে থেকে শান্তি ফিরানোর নতুন চুক্তি করা যৌক্তিক নয় কী?

---

Comments: 20 — https://sonelablog.com/%e0%a6%b6%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%9a%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87/#comments
