# শানবাঁধা পথ

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-11-19T15:47:52+00:00
- Updated: 2020-11-19T15:47:52+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b6%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%be%e0%a6%81%e0%a6%a7%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%a5/

---

 

এই যে ছড়িয়ে –ছিটিয়ে থাকা অজস্র অণুর্বর-উর্বরতা  
ইচ্ছে–জালে এঁকে-রাখা অনুরাগ, অমৃত স্বপ্ন ক্ষণস্থায়ী,  
খুব-ই তড়িঘড়িতে;  
নকল গরিমার সান্ধ্য-প্রণালিতে বিনষ্টের মর্মর ধ্বনি  
ফাঁদে বাঁধা ধ্বংস আর ব্যর্থতার উজ্জ্বল কেন্দ্রস্থল।

সকাল রোদ্দুরের জ্বলজ্বলে মনোরম অবয়বে  
সুফি-নিঃশ্বাসের আলোর স্ফুরণ অস্তিত্বের গভীরে  
বন্ধুত্বে অবিচ্ছিন্নতায় সামনে এসে দাঁড়ায়।

আবদ্ধ-হৃদয়ের ঘুম-জাগরণে সুর্যোদয়ের ভিড়ে  
শুধুই আনন্দ-শোভার শানবাঁধা পথ।

ছবি নেটের।

---

Comments: 18 — https://sonelablog.com/%e0%a6%b6%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%be%e0%a6%81%e0%a6%a7%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%a5/#comments
