# শাঁকচুন্নি

Author: আদিব আদ্‌নান
Published: 2013-07-27
Category: বিবিধ
URL: https://sonelablog.com/%e0%a6%b6%e0%a6%be%e0%a6%81%e0%a6%95%e0%a6%9a%e0%a7%81%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%bf/

আমি একবার এক সুবিশাল শাঁখচুন্নি ভুতের প্রেমে পড়েছিলাম । সে যদিও কুটি কুটি বছর আগের কথা ।  
হতে পারে প্রেমে সে-ই পড়েছিল , কে যে কার উপর কখন কোথায় কীভাবে পড়েছিল সেটি গবেষণার বিষয় হলেও পড়া-পড়ি একটুখানি হয়েছি তা কিন্তু নির্ঘাত সত্য ।

আমায় বলেছিল ………  
তেপান্তরের মাঠ পেরিয়ে গহীন বনের কুহক এড়িয়ে ডুব সাতার দিয়ে লাল শাপলা তুলে দেবে ।  
আমাকে নিজ হাতে বানিয়ে তাল পিঠে খেতে দেবে ।  
হাওড় পাড়ে শাহ আবদুল করিমের বাড়ী দেখতে নিয়ে যাবে ।  
নিয়ে যাবে নড়াইলে এস এম সুলতানের কাছে ।  
উঁচু গাছে চড়ে বাবুইয়ের বাসা বানানো দেখাবে ।

একবার কাঁধে তুলে হিমালয় দেখতেও নিয়ে গিয়েছিল । এভারেস্টের চূড়োয় দাঁড়িয়ে নীল আকাশ ছুঁয়ে নীচে সবুজের প্রান্তর দেখিয়েছিল ।  
আরশোলার ডানায় চেপে উড়ে বেড়িয়েছি তাজমহলের চারিধার ঘেঁষে ।  
শাঁকচুন্নিটিকে বড় তাল গাছের ক্র্যাচে ভর দিয়ে হাটতে দেখছি , পায়ে ব্যাথা পেয়েছে বলে ।

বলেছিল , হুতোম প্যাঁচার জ্বল জ্বলে চোখ তুলে মালা গেঁথে দেবে ।

এক চৈত্র সংক্রান্তিতে আমায় মেলায় নিয়ে ময়রার দোকানে মুখে মিষ্টি পুরে দিয়ে বলেছিল “একটু বস সোনা , আসছি এখনই ”

শাঁখচুন্নি তুমি সত্যিই পেত্নী ।  
খোলা চোখে শুধুই ঘুম ।
