# শশ্মানে শিশির বিন্দু

- Author: [এজহারুল এইচ শেখ](https://sonelablog.com/author/ajharul-h-shaikh/)
- Published: 2013-01-04T15:40:31+00:00
- Updated: 2013-01-04T15:40:31+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b6%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%81/

---

বিবশ রজনীতে আমি পথ খুঁজেছি তোমার,  
খাল -বিল বন্ধুর মাঠ পেরিয়ে গাড়ির নেমপ্লেটে,  
আমি তোমার নাম জানতে ছেয়েছিলাম!  
চুন-সুরকির দেওয়ালে চুয়ে পড়ে রোদ,  
চোখে ঝাপ পড়া বিড়ালের সজাগ কানে বসাবো বলে!

যোনিমুখের ফিনকিবাধা রক্ত  
কালের ধোয়াঁটে জমেছে পলি,  
গঙ্গার গর্ভে শকুন-নাকে মিথেনের গন্ধ!  
বালিকা-মেঘের কান্না,  
শুক্নো তালপাতায় ভাঁজে বদ্ধ!  
শিকেয় মা হাড়ি না তুলে রাত্রি ঘুমিয়ে ছিল,  
নিয়তির লীলা খেলায় বেকাঁ পায়ের গোঙানি শব্দ!

ভাটফুলের বাগানে ফুলে পিপীলিকা,  
আমাকে দেখে তোমার পা বেয়ে আর মেঘ নামে না!  
কাঁটাতারের এপার ওপারে কবরে বাঁশ,  
শশ্মানের কাঠ ভোররাতে বিন্দু বিন্দু অশ্রু রেখে যায়,  
ঘাসের ডগায় শিশির বিন্দু আদি-অন্তে কাল-অবধি!

@ বাড়ি,  
তারিখ- ০৪/০১/১৩  
সময়-৩ঃ১৩ বিকাল

---

Comments: 5 — https://sonelablog.com/%e0%a6%b6%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%81/#comments
