# শশী- ১

- Author: [অনন্য অর্ণব](https://sonelablog.com/author/ananno-arnob/)
- Published: 2019-12-27T20:09:29+00:00
- Updated: 2019-12-28T05:22:50+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b6%e0%a6%b6%e0%a7%80-1/

---

 

অপেক্ষা সে মহা-পূর্ণতার-  
বিরহ বলয় টুটে মুক্তি আসুক,  
জোছনার ডানা মেলে নিশীথিনী চাঁদ-  
আমার উদোম কুলায় মাথা গুঁজে থাক ।।

জোছনা বিলাসী যত বিবাগী বিহগ-  
বিষন্ন মায়ার জালে মুদিয়া লোচন,  
আঁধারে হারাক তবে পথেরও দিশা  
শশী মোর বাহুডোরে বাসর ও সাজাক ।।

---

Comments: 16 — https://sonelablog.com/%e0%a6%b6%e0%a6%b6%e0%a7%80-1/#comments
