# শরৎ যন্ত্রণা

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2019-10-12T15:35:21+00:00
- Updated: 2019-10-12T16:16:35+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b6%e0%a6%b0%e0%a7%8e-%e0%a6%af%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a3%e0%a6%be/

---

 

ঘুম-চোখ চেয়ে আছে কত রাত অব্দি!  
চেয়ে-চেয়ে দ্যাখে, নক্ষত্র রাত, নক্ষত্রের রাত,  
ঐ দূর পানে, যদি খসে পড়ে দু’একটি তারা;  
টের পাই রাত-পাখির-ডানা;  
ঘুমিয়ে থাকি চোখ মেলে, অবশ-বিবশ-ঘুম-চোখে।

মনে পড়ে, মনে পড়ে; এই তো সেদিন, সেদিন;  
সুস্থ-সবল হৃদয়ে ঘুমেরা নোঙর ফ্যালে, নোঙর ফেলে রাখে,  
দিনে, রাতে, স্নিগ্ধ রূপসী স্বাদে,  
মিহি হিমের জাঁকালো কাশফুল শরতে,  
যন্ত্রণার ঘুম-সমুদ্র মেলেছিল ডানা ঐ উঁচুর নীলাকাশে  
ইটের ফাঁক গলে চুপিসারে।

---

Comments: 30 — https://sonelablog.com/%e0%a6%b6%e0%a6%b0%e0%a7%8e-%e0%a6%af%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a3%e0%a6%be/#comments
