# শরৎ বৃষ্টি

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-10-06T03:16:19+00:00
- Updated: 2020-10-06T04:30:31+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b6%e0%a6%b0%e0%a7%8e-%e0%a6%ac%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf/

---

 

এই, এখন-সকালে জেঁকে-বসা বর্ষার আকাশ কে বলি,  
হাত বাড়িয়ে দাও, খুনসুটির ছলে হলেও,  
এই হাত নাও;

স্নান ঘরের নিভু-আলোতে বর্ষণ/স্নান, মন্দ কী?  
আমি তো রাজি হয়েই আছি;  
ধুলো ময়লার কাল-স্রোত ধুয়ে যাবে, ধুয়ে নেবে;

কে কোথায় উঁকি দিচ্ছে/দেবে, দিক না;  
উত্তাল-উতলা স্নান মেঘে ভেসে  
হেলে-দুলে বলা না-বলা কথার ভিড়ে  
হাঁ করে তাকিয়ে না থেকে, একটু আধটু ঝুঁকি  
নিয়েই না-হয় একটু বুদবুদ খেলি,  
এসিড বৃষ্টির তোয়াক্কা না করে, এক্ষুনি;

ঊরু দেখানো মেঘ, অ-ক্ষমতার জিকির তুলে  
এবারে আর রক্ষা পাবে না, এই শরতে;  
এই সকালে।

ছবি নেটের।

---

Comments: 24 — https://sonelablog.com/%e0%a6%b6%e0%a6%b0%e0%a7%8e-%e0%a6%ac%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf/#comments
