# শরৎ আমার চাই-ই

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-08-21T05:46:09+00:00
- Updated: 2020-08-21T05:46:09+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b6%e0%a6%b0%e0%a7%8e-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%87-%e0%a6%87/

---

 

নেই কোন লাস্যময়তা এখন, এ সময়ে,  
দুপুরের প্রত্ন-ঘুম শেষে আড়মোড়া ভেঙ্গে  
ভাবতে বসি, এখন আসলে কখন!!  
বিকেল সন্ধ্যা রাত্রি নাকি রাতের শেষে বিষণ্ণ কোন প্রহর!  
কিছুই ঠাহর হয় না, শুধুই মোচড়া-মুচড়ি!  
টানা বৃষ্টি সপাট ধাক্কা শার্সির গা জুড়ে;

খুঁজে ফিরছি সময়ের না-সুখ না-দুঃখের ক্ষণটি,  
এক স্তূপ ফুলেদের আদুরে নিঃশ্বাসে, জ্যোৎস্নার  
ছুঁড়ে দেয়া এক ফালি রূপোলী সৌরভে;

সমস্ত শূন্যতার হৃদয়ে ভাসে নীলাকাশের  
পেঁজা সাদা মেঘ-দল, চাঁদ-জ্যোৎস্নার হুটোপুটি  
আর বাতাসের উসখুস!!

নৃতত্ত্ব/প্রত্নতত্ত্বের ভার আর পিছলে পড়া তৈলাক্ত  
বাঁশ-বাঁদরের-অঙ্ক, এ ছিন্ন হৃদয়ে সইবে-না, সইছে-না,  
কামাখ্যা মন্ত্র আমার চাই-ই, অবগুণ্ঠন ছিঁড়ে ফেলার।

ছবি নেটের।

---

Comments: 44 — https://sonelablog.com/%e0%a6%b6%e0%a6%b0%e0%a7%8e-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%87-%e0%a6%87/#comments
