# শরতের বিড়াল

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2021-08-17T03:51:06+00:00
- Updated: 2021-08-17T03:51:06+00:00
- Category: [অণুগল্প](https://sonelablog.com/category/%e0%a6%85%e0%a6%a3%e0%a7%81%e0%a6%97%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b6%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a7%9c%e0%a6%be%e0%a6%b2/

---

 

এবার থেকে খিদে পেলে প্রাণ বাঁচাতে কবিতা খাবো, এই শরতে, একটু ভেজা ভেজা হয়ে;  
ইলিশ ভাজা, ভর্তা…………সে এক এলাহি অবস্থা;

মেনি বেড়ালটি পিছু ছাড়ে/ছাড়ছে না, গা ঘেঁসে, পায়ে পায়ে জড়িয়ে লেপটে থাকে, গোল হয়ে  
গুটিসুটি মেড়ে কাছেই ঘুমায়, ইলিশ ইলিশ গন্ধে গন্ধে, নো ফরমালিন, পেল্লায় তাজা তাজা ইলিশ;

শিউরে উঠে কাঁপা কাঁপা প্রাণ নিয়ে ভাবি, গপাগপ এতো এতো রাশি রাশি প্রতিদিনের ইলিশ কী করে  
কেমন করে খায়!! রোজ রোজ!! হুশ না-হারিয়ে এই ডুব সকালে মিউ মিউর আহ্লাদিপনা মিনি মিনি স্বরে,  
ঘ্রাণে হলেও একটু ইলিশ চাই!!

মগজে-মস্তকে কালচক্রে পঞ্চভূতে অনিঃশেষ আনন্দে-বেদনায়; সকালের সোনালী আলোয়,  
কদর্যতার ছলনা ছেড়ে-ছুড়ে কবিতার বেশুমার স্বর্ণ-মহলের ডুব-জল সাঁতার বা একটু উঁকিঝুঁকি,  
আইন মেনে/ভেঙ্গে সফেদ কবিতার প্রাণঢালা কটাক্ষ/রাঙানো মন্দ নয় মোটেই!!

[গান](https://www.youtube.com/watch?v=XAzB5_xp3F0) (নো রিজন) ছবি নেটের।

---

Comments: 22 — https://sonelablog.com/%e0%a6%b6%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a7%9c%e0%a6%be%e0%a6%b2/#comments
