# শব সন্তোষ

Author: অনন্য অর্ণব
Published: 2021-09-21
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%b6%e0%a6%ac-%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%b7/

আমাকে ভেবে যদি কখনো তোমার চোখে একফোঁটা অশ্রু ঝরে-  
ফাল্গুনী পূর্ণিমার রাতে, তবে চলে এসো তুমি-  
শিউলীর মালা হাতে আমি থাকবো অপেক্ষায় ।

কাদামাটির স্যাঁৎস্যাতে সোঁদা গন্ধে হয়তো তোমার ভালো লাগবে না,  
আমি কর্পূরের কিয়দাংশ সরিয়ে রেখে দেবো-  
তোমার সাথে সমান্তরাল জীবন না পেলেও সহমরণে আমি সন্তুষ্ট।

তোমার প্রিয় শিউলীর বেস্টনীতে মম শবযাত্রা‌ যেন হয়-  
অকুণ্ঠ চিত্তে মিনতি – তোমরা লিখে রেখ হে জীবন্ত‌ পৃথিবী  
আমাকে জাগতে হবে আরো একবার তোমার আলিঙ্গনে ।

ফটোক্রেডিট – সোনালী কে।
