# শব্দ স্মরণের দিনে

Author: ছাইরাছ হেলাল
Published: 2022-06-13
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%b6%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%a6-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%a3%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87/

অনেক অনেকানেক-দিন  
আমার সাথে আমার দেখা হয়-না,  
ঝুঁকে পড়ে স্থির চোখে তাকিয়ে-ও  
ভাবনাগুলোর দেখা পাওয়া যায়-ই-না;

আলোয় সাঁতরে বেড়ানো ঝক্‌ঝকে  
কারুকাজময় শব্দগুলো রূপ-রঙের ডানায় ভর করে  
পাল্টে যাচ্ছে কী না কে জানে!

অপ্রতিরোধ্য ভাবে ভয়ানক চুপচাপ/চুপিসারে  
অন্য কোথাও উঁকিঝুঁকি দিয়ে কী না কী ভাবছে!  
স্থির আবেগের মালভূমিতে, কিরণ সূর্যের লালচে আভায়,  
জানি না, জানতেও পারছি না।

পলকবিহীন ভাবনা-কথা গুলো দিব্যি বুদ্ধিদীপ্ত,  
আমাকে না জানিয়েই!  
রেখে ঢেকে কিছুই ভাবছি-না,  
একাকী চোখর টিপেও না; দেব-চোখেও না;

মুহূর্তের আত্মসমর্পণে খুব ভয়, খুব-ই ভয়  
টুকে রাখা স্পর্শ-কাঁচ-শব্দদের ভীরে।

ছবি নেটের।
