# শব্দ-সুখের আনাগোনা

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2022-08-02T02:08:44+00:00
- Updated: 2022-08-02T02:08:44+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b6%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%a6-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%96%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%a8%e0%a6%be%e0%a6%97%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be/

---

 

অনাবাদী পড়ে থাকা চলন্ত সময়ের দিকে  
তাকিয়ে তাকিয়ে ভাবি,  
অগোচরের নীরব নিভৃতে জীবন-স্রোতের  
প্রত্ন-সুখ ঝিনুক স্তব্ধতায় হারিয়ে যাচ্ছে কী-না,  
এই ভাজা-রোদ্দুরের বাদলা দিনে!!

মুগ্ধতা বিহীন নতজানু জীবনে শুধুই হারানোর ভয়,  
তবুও ঠারে-ঠোরে উঁকি দেয় ঘাস-ফুল সকাল, উচাটন মনে,  
নিশ্চিত কেউ না কেউ জেগে উঠবে জেগে থেকে (নিদ্রাতুর),  
বাকী চাহিয়া লজ্জা দিবে বলে! রূপোর রাজ্যে;

জীবনের অণুতে অণুতে দোদুল্যমান শব্দদের নড়াচড়া,  
শব্দ-জমা জলেদের নীরব কথকতা, রূপোলী আলোর মোহনীয়তা;  
থাকে দিকভ্রান্তের নীল অন্ধকারের নিবিড় সুরধ্বনি  
থাকে সুখ-সন্ধানের প্রতিধ্বনি, শয়তানী নিগ্রহের ভীরে।

ছবি নেটের।

---

Comments: 11 — https://sonelablog.com/%e0%a6%b6%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%a6-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%96%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%a8%e0%a6%be%e0%a6%97%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be/#comments
