# শব্দ মানবী

- Author: [নাজমুল হুদা](https://sonelablog.com/author/nazmul-hoda/)
- Published: 2019-05-26T12:11:09+00:00
- Updated: 2019-05-26T12:17:10+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b6%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%a6-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ac%e0%a7%80/

---

এখনও কোনো দৃশ্যমান নেত্রীর আর্বিভাব ঘটেনি;

তবুও পুষ্টিকর কল্পনার জোড়ে আমি

শাসন, শোষণ, অভিমান কল্পনা করি!

মিষ্টি দুপুরে, রোদে শুকানো ধানের উপর আমি-

রক্তরাঙা তুলোর মতো পায়ের আনাগোনার শব্দ শুনি

কোনোদিন মাংসের ঘ্রাণ, সশরীরে শুকি নাই আমি-

কল্পনার তুলি বাস্তবিক মাংসের ঘ্রাণকেও হার মানায়

হঠাৎমেঘের অন্ধকারে বাড়ির ফেরার তাড়ায় আমি-

কোনো বিষন্ন ফুলকে শান্তনার কবিতা শুনিয়ে

মাথাটুকু কাঁধে রেখে, ফেরার পথে বলিনি

-ধ্যাত,ভয় কিসের? এইতো আমি..।

ঘর সাঁজানো,আলনার পাশে এলোকেশী তোমাকে আমি-

ক্লান্তিকর অবস্থান থেকে বর্ষিত সুখে এনে

চোখের পলকে টেনে, বুকে রেখে বলিনি

-এই নাও,জিরিয়ে নাও বরফমাখা আমি..

যখন‌ সুষ্ট ভোটের সংলাপ, সব মিডিয়াতে সয়লাব

কফির সুরেলা চুমুকে সরাসরি লক্ষ্যভ্রষ্ট আমি

ভাবনার তাপে,কিঞ্চিত ভালো লাগা সিরিয়ালে

লক্ষ্য করছি রিমোট হাতে লক্ষ্যভেদী তুমি

এসব নিয়ে হয়নি তো কোনোদিন

বাস্তবতার দৃশ্যপটে আমাদের রিমোটের জলকেলি।

ব্যথা পেয়েও,না পাবার অভিমানে বলিনি তোমাকে-

-এই যে..এই যে ধরলাম আর হবে না.

হেয়ালিতে তুমিও, দূরে ঠেলে বলনি আমাকে-

-আরে পাগল, দিচ্ছি দিচ্ছি আরেকটু..

উপরিস্থ শব্দচিত্রে,দুষ্টুমিষ্টি খুনসুটিতে আজো তুমি

কল্পিত তুলিতে, কম্পিত শব্দে এ কবির শব্দ মানবী।

নেত্রকোণা, ময়মনসিংহ

---

Comments: 17 — https://sonelablog.com/%e0%a6%b6%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%a6-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ac%e0%a7%80/#comments
