# শব্দ বিভ্রাটে প্রেম

- Author: [নাজমুল হুদা](https://sonelablog.com/author/nazmul-hoda/)
- Published: 2020-08-30T14:09:00+00:00
- Updated: 2020-08-30T14:09:00+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b6%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%a6-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ae/

---

ভেজা রাতের আলো মাখানো হঠাৎ

বললো- মাত্র বেড রেডি কইরা হাঁফিয়ে গেছি।

.

কপালে ব্যাকরণিক ভাঁজ রেখে গবেষণা

কোনটা ধরে নিবো- খারাপ নাকি বিছানা?

মৃদু অস্থিরতায় হেসেখেলে জবাব এলো-

উফ! আল্লাহ্… খারাপ বিছানায়।

.

তারপর—

প্রশান্তির টোপ গিলে মাছ যেমন ডাঙায় উঠে

তেমনেই শব্দ বিভ্রাটের গবেষণায় উঠে আসে-

“খারাপ বিছানায় প্রস্তুত করে তুমিও খুব ক্লান্ত।”

.

বহুদিন পর

পায়রা খোপ থেকে বাকবাকুম গুঞ্জন উঠে-

আমি হবো, নাকি তোমার পরপুরুষের বউ?

---

Comments: 11 — https://sonelablog.com/%e0%a6%b6%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%a6-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ae/#comments
