# শব্দরা আজ বোবা হয়ে গেছে

- Author: [মোকসেদুল ইসলাম](https://sonelablog.com/author/moksedul/)
- Published: 2014-03-27T09:49:31+00:00
- Updated: 2014-03-27T09:49:31+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b6%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%86%e0%a6%9c-%e0%a6%ac%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be-%e0%a6%b9%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%97%e0%a7%87%e0%a6%9b%e0%a7%87/

---

 

নিজ বাসভূমে যখন পরবাসী জীবন আমার  
কি হবে তখন তোমার ভালোবাসার দৈর্ঘ্য-উচ্চতা মেপে  
তার চেয়ে এই ভাল……  
মায়াবী রাতে নীল জোছনায় রূপালী চাদর হাতে দাঁড়িয়ে থেকো তুমি  
আমি আসবো শীতার্থ রাতে ভালোবাসার ওম নিতে।

আজ বন্ধ থাক কবিতার খাতা শব্দরা সব থাকুক ঘুমিয়ে  
দুটি নর-নারী জেগে থাক আলো-আঁধারী রাত্রে  
তোমার উষ্ণ চিত্তে আজ না হয় ঘটাবো কবিতার নতুন ব্যবচ্ছেদ  
আগুন ঝরা রাতে কবিতার সংজ্ঞায় পরিবর্তন আনবে আঁধারের কবি।

পোড়া বাস্তবতায় আমার কাব্যরা আজ বোবা সেজে আছে বসে  
টেবিলজুড়ে এলোমেলো করে রাখা শব্দের হিসেব কষতে ভুলে যাই  
তোমার আলো ঝলকানো রূপ দেখে শব্দরা লজ্জা পেয়ে বের হয়ে আসে না  
আমার কলমের ডগা থেকে।

---

Comments: 3 — https://sonelablog.com/%e0%a6%b6%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%86%e0%a6%9c-%e0%a6%ac%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be-%e0%a6%b9%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%97%e0%a7%87%e0%a6%9b%e0%a7%87/#comments
