# শততম পোষ্টের জন্য ব্লগার আরজু মুক্তাকে শুভেচ্ছা ও অভিনন্দন

- Author: [তৌহিদুল ইসলাম](https://sonelablog.com/author/touhidislam/)
- Published: 2020-11-08T04:22:06+00:00
- Updated: 2020-11-08T04:22:06+00:00
- Category: [শুভেচ্ছা](https://sonelablog.com/category/%e0%a6%b6%e0%a7%81%e0%a6%ad%e0%a7%87%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a6%be/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b6%e0%a6%a4%e0%a6%a4%e0%a6%ae-%e0%a6%aa%e0%a7%8b%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%97%e0%a6%be%e0%a6%b0/

---

**“লিখতে ভালো লাগেনা, তাও মনের জানালায় বসে কথা বলি। ফটোগ্রাফিতে অজানা আনন্দ খুঁজে পাই। বাকিটা অজানা থাক! বন্ধু নির্বাচন করি ধীরে, আরও ধীর হই পরিবর্তনে।”**

উপরের কথাগুলো যার প্রোফাইলে ঝকঝক করছে তিনি হচ্ছেন সোনেলার অন্যতম জনপ্রিয় ব্লগার [আরজু মুক্তা](https://sonelablog.com/author/arju19/)। তার নাকি লিখতে ভালোলাগেনা অথচ তিনি সবসময় ভিন্নধর্মী লেখা দিয়ে নিজের কলমের ছোঁয়ায় সোনেলাকে পাঠকসমৃদ্ধ করে জনপ্রিয়তা অর্জন করেছেন।

পড়তেও ভালোবাসেন তিনি, ভালোবাসেন ফটোগ্রাফি করতে। সাধারণ মানুষের কথা, পারিবারিক সম্পর্কের কথা যার লেখায় উঠে আসে বারবার। নিত্যনৈমিত্তিক যাপিত জীবনের কথাগুলোকে যিনি পাঠকদের জন্য মন উজার করে লিখতে পারদর্শী।

ব্লগার আরজু মুক্তা এক বছর ছয় মাস আগে সোনেলায় প্রথম কদম রেখেছিলেন [প্রেম](https://sonelablog.com/প্রেম-4/)লেখাটির মাধ্যমে। তিনি [রংপুরে কফি চাষে বিপ্লব](https://sonelablog.com/%e0%a6%b0%e0%a6%82%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%95%e0%a6%ab%e0%a6%bf-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b7%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%ac/)লেখাটির মাধ্যমে নিজের শততম পোষ্টের মাইলফলক স্পর্শ করলেন।

#### আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন!

সোনেলায় বিচরণের শুরু থেকেই দুর্দান্ত সব লেখা দিয়ে অভিজ্ঞ ব্লগারের মতই হাতেখড়ি হয়েছে তার। এরপর থেকে বুলেট গতিতে ছুটে চলেছে কলম তার ক্ষুরধার লেখায়। যার প্রমাণ পাওয়া যায় আরজু মুক্তার প্রতিটি লেখায় শব্দের ঝংকারে। তার লেখা গল্প, কবিতা, একান্ত অনুভূতি, বইয়ের রিভিউসহ প্রভৃতি বিষয়ে পাঠক খুঁজে পান সাহিত্যরসের ভিন্নধর্মীতা।

তিনি এ পর্যন্ত মন্তব্য করেছেন **৪১১৯** টি এবং মন্তব্য পেয়েছেন **২৭৩২** টি। তিনি যে অন্যন্য ব্লগারদের লেখা গুরুত্ব সহকারে পড়েন তা এই সংখ্যাটি দেখলে সহজেই বোঝা যায়।

ব্লগার আরজু মুক্তার সবচাইতে বড় গুণ হচ্ছে তার লেখার সমালোচনাকে পজিটিভলি গ্রহণ করতে পারার ক্ষমতা। আমি দেখেছি যেকোনো মন্তব্যকে খুব সুন্দরভাবে নিজস্ব ব্যাখ্যায় তিনি পাঠককে বুঝিয়ে দেন যা তার নিজের মুন্সিয়ানাকেই প্রমাণ করে। একজন ভালো ব্লগারের এটি অনেক বড় একটি গুন। আপনার এ গুনটি দেখে আমার কিন্তু খুব হিংসে হয়!

আরজু মুক্তা আপু, সোনেলায় শততম পোস্টের জন্য আপনাকে সোনেলা ব্লগ পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইলো। সোনেলায় আপনার এই পথচলা দীর্ঘ থেকে আরো দীর্ঘতর হোক এটাই কাম্য। ভালো থাকবেন সবসময়।

---

Comments: 47 — https://sonelablog.com/%e0%a6%b6%e0%a6%a4%e0%a6%a4%e0%a6%ae-%e0%a6%aa%e0%a7%8b%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%97%e0%a6%be%e0%a6%b0/#comments
