# শকুন্তলা

- Author: [রিতু জাহান](https://sonelablog.com/author/mounata/)
- Published: 2018-07-10T09:56:41+00:00
- Updated: 2018-07-10T09:56:41+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b6%e0%a6%95%e0%a7%81%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b2%e0%a6%be/

---

> হঠাৎ মনের কোণায় কোথাও যদি ঝড় উঠে আওয়াজ তুলনা।
>  তোমার নিত্য সোজা ও যাত্রা পথে একটুকু সময় হলে,
>  চলে যেও চুপটি করে পূণ্য সে তপবনে।
>  নিত্য তোমার জীবন পথে, তোমাকে ঘিরে থাকে অস্ত্রশস্ত্র, কবচ-অলঙ্কারে একদল সিপাহী।
>  বাঁকা পূণ্য ও তপবনে তোমার যোদ্ধাবেশ মনাবে না
>  ফেলে এসো সে সব যুদ্ধের বেশ।
>  আমার স্নানের ঘাটের কল্কলের প্রান্ত থেকে ঝরে পড়া জলের ধারায় চিহ্নিত পথে
>  হাঁটুগেড়ে মাথা নুইয়ে আজও পথচেয়ে বসে আছি ঈঙ্গুদীভাঙ্গা মসৃণ পাথর খন্ডের গোড়ায়।
>  বলেছিলে,’অপেক্ষায় থেকো আসব
>  তোমার সঙ্গে একা দেখা হবে।’
>  কথা দেয়া বা না দেয়া,
>  কথা রাখা না রাখা
>  মান অভিমানের মাঝে
>  আজও সে পথ আমার অপলোক চেয়ে থাকে।
>  ‘ভালবাসা’ছোটো শব্দের বড় সে বোঝার ভার নিয়ে
>  আমিও অন্য পথে হেঁটে যাব
>  জীবনানন্দের মতো সংসারী হব।
>  ,,,,,,রিতু,,,,

---

Comments: 23 — https://sonelablog.com/%e0%a6%b6%e0%a6%95%e0%a7%81%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b2%e0%a6%be/#comments
