# লোভের ফল

- Author: [বোরহানুল ইসলাম লিটন](https://sonelablog.com/author/borhan081975/)
- Published: 2021-01-27T02:26:34+00:00
- Updated: 2021-01-27T02:26:34+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%ad%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ab%e0%a6%b2/

---

বাঁচাও বলে ডাকছে কেঁদে  
পাবদা মাছের ছা,  
শব্দ শুনেই বক এলো তার  
ঠোঁটটা করে হা।

ভাবলো এ তো দারুণ সুযোগ  
করবে কে তা নাশ!  
খপাত্ করে খাই যদি বেশ  
মিটবে মনের আশ।

রয় যদি বা ঘোর বিপদে  
আমার তাতে কি!  
ভোগের আশায় পেট লোভে মোর  
করছে যখন রি!

গপ্ করে তাই মাছটা খেয়ে  
সাধছে যখন গল,  
টান পড়ে সে টের পেলো তার  
বরশি বিঁধার ফল।

পর দুখে যে সুযোগ খুঁজে  
অন্ধে গড়ে দ্বেষ,  
তার আয়ুটা ঠিক সাথে হয়  
এমনি করেই শেষ।

---

Comments: 16 — https://sonelablog.com/%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%ad%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ab%e0%a6%b2/#comments
