# লেখা, তোমাকেই বলছি………।

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2015-08-16T02:20:07+00:00
- Updated: 2015-08-16T02:20:07+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b2%e0%a7%87%e0%a6%96%e0%a6%be-%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%be%e0%a6%95%e0%a7%87%e0%a6%87-%e0%a6%ac%e0%a6%b2%e0%a6%9b%e0%a6%bf-%e0%a5%a4/

---

একটি কুঁড়ি দুটি পাতা, কুড়ি একটি একটিই কিনা গুনে নেই না, যেমন গুনি না এখনো, পাতার সংখ্যা ও অবস্থান ভাবনা কুঁড়ির মতোই। দিনে দিনে বেড়েছে ভার, পাতা ,কাণ্ড, ফল ও ফুলের সমারোহে। বাতাস,আলো,নির্ঘুম রাত্রি , অজস্র ভোরের কোলাহলের কাছে বেড়েছে অশোধিত ঋণ।  
আশা যাওয়ার এ দিনে পথিক আসে যায়। যায় আসে। গাছের ছায়ায় উদাসী হাওয়ায় ফুল পাতায়। গাছের বুকে পাখিদের বাসা, কোকিলের কুহু কুহু তান, ঘুঘু ডাকা দুপুর সবই একাকার ফুলেদের সৌরভে। কথালেখায় মান-অভিমানের ফোটা ফেলে জ্বেলে রাখে হৃদ্যতার ধুপ শিখা। আমরাও জেগে থাকি গোল গোল চোখ মেলে।  
লেখা, বলছি তোমাকেই…… বহিষ্কার হও, উচ্ছন্নে যাও, আমার লেখাদের বাঁচিয়ে রেখে সহস্রের শত দিনে।

---

Comments: 53 — https://sonelablog.com/%e0%a6%b2%e0%a7%87%e0%a6%96%e0%a6%be-%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%be%e0%a6%95%e0%a7%87%e0%a6%87-%e0%a6%ac%e0%a6%b2%e0%a6%9b%e0%a6%bf-%e0%a5%a4/#comments
