# লুলশিক্ষা পার্ট- ২

- Author: [সিনথিয়া খোন্দকার](https://sonelablog.com/author/crkctg/)
- Published: 2014-04-12T11:03:54+00:00
- Updated: 2014-04-12T11:03:54+00:00
- Category: [রম্য](https://sonelablog.com/category/literacy/funny/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b2%e0%a7%81%e0%a6%b2%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9f-%e0%a7%a8/

---

আপনি যদি “পুরুষ” হয়ে থাকেন এবং আপনাকে আপনার রুমমেট/ কাজিন/ বন্ধু জানিয়ে থাকে “জানিস, ফেসবুকে অনেক সেইরকম মাইয়া পাওয়া যায়” এবং আপনার তাতে পৌরুষ নড়াচড়া করে উঠে তাহলে ইতিমধ্যেই হয়ত আপনি ৭০ থেকে একশো টাকা দিয়ে একটি মেইল আইডি সহ ফেসবুক একাউন্ট খুলে ফেলেছেন। স্বাভাবিকভাবেই বাবা মা নাম রাখার সময় আপনার লুল হবার ব্যাপারটি মাথায় রাখেন নি, তাই আপনাকে নাম কিঞ্চিৎ বদলাতে হবে। প্রয়োজনে নামের প্লাস্টিক সার্জারি করে নেন অথবা কাব্যিক নাম দিন যেমন- পাগল মন, বাত্তামিজ দিল ইত্যাদি।  
এখন আপনার কাজ হবে ফেসবুক সেলিব্রেটিদের ওয়াল ঘুরে সেখানে মেয়ে নামধারী যত আইডি থেকে কমেন্ট করা হয়- তাদের সবাইকে রিকু পাঠানো। রিকুর সাথে মেয়েটির পাবলিক ফটোতে লাইক/ কমেন্ট করতে ভুলবেন না। যদি সেটা সম্ভব না হয় তাহলে ইনবক্সে “আপ্পি প্লিজ এড মেহ” লিখুন। একশোটা রিকু দিলে পঞ্চাশটা এক্সেপ্ট হবেই। এবার আপনি তাদের ছবি তে “nieac putu” কিংবা “loking sexe” লেখা পুরুষ আইডি গুলোকে ফলো দিন। তাদের মাধ্যমে আপনি আরো কিছু মেয়ে আইডির সন্ধান পাবেন।  
এড করলেই সবাইকে ইনবক্সে নান্দনিক কায়দায় তেল দিতে থাকুন। পঞ্চাশজনের মধ্যে বিশজন যদি আপনাকে ব্লক দেয় তবে বুঝবেন তেল ভাল হচ্ছে না। তবে হতাশ হবার কিছু নাই। নতুন উদ্যমে শুরু করুন। রুপের প্রশংসা করে কবিতা লিখে টেক্সট করুন। উঠতি বয়সের মেয়েদের কাছে রুপের প্রশংসার চে বড় উপহার আর কিছু নয়। কন্টাক্ট লেন্স লাগানো লাল- নীল চোখে হারিয়ে গেছেন এরকম কিছু কাব্য অনলি মি পোস্ট আকারে সংরক্ষণ করুন। কপি পেস্ট করে ইনবক্সে দিবেন নিয়মিত। তবে স্বীকার করবেন না যে আপনি বুঝতে পেরেছেন ওটা লেন্স ছিল।  
নিজের ওয়াল সম্পর্কে ও সচেতন থাকতে হবে। চুরি ডাকাতি ছিনতাই করে হলেও জীবনমুখী গদ্য পদ্য ইত্যাদি পোস্ট করুন। মাঝে মধ্যে ” এ জীবনের অর্থ কি তুমি ছাড়া”- পেইজের পোস্ট শেয়ার দিয়ে নিজের প্রেমিক মনের পরিচয় তুলে ধরুন।  
(চলবে)

---

Comments: 17 — https://sonelablog.com/%e0%a6%b2%e0%a7%81%e0%a6%b2%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9f-%e0%a7%a8/#comments
