# লুকোচুরি

- Author: [বনলতা সেন](https://sonelablog.com/author/bonolota/)
- Published: 2013-09-05T06:01:11+00:00
- Updated: 2013-09-06T09:23:10+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b2%e0%a7%81%e0%a6%95%e0%a7%8b%e0%a6%9a%e0%a7%81%e0%a6%b0%e0%a6%bf/

---

থু থু দেইই ?  
থু থু ফিকে দেব তোমার ঐ গোমরা মুখে  
হে- আমার কালো রাত্রি ,  
ভুলিনি চা-তে ভিজিয়ে খাওয়া লাঠি বিস্কুটের স্বাদ ।

দরজার ছিটকিনি তুলে – আমাকে  
অনর্থক আটকে রাখা যায়নি , এখনও যেমন যায় না ।  
নূপুর নিক্বণ – তানপুরা ,সারেঙ্গী , হারমোনিয়াম বা  
বাতিদানের সব বাতি জ্বেলে  
জোৎস্না স্নাত পেলবতায় এ সরোবরে ফাতনার লুকোচুরি !  
কিছুতেই দিচ্ছেনে লিখে এমন দাসখত  
হে-আমার আলোকিত অন্ধকার রাত্রি  
হে-আমার অমানিশা ।

ছিপ-ছিপানো বৃষ্টিতে – ঠারে-ঠোরে ইতি-উতি উঁকি-ঝুঁকি দিয়ে  
হাতছানি যতই দাও না কেন ।

---

Comments: 20 — https://sonelablog.com/%e0%a6%b2%e0%a7%81%e0%a6%95%e0%a7%8b%e0%a6%9a%e0%a7%81%e0%a6%b0%e0%a6%bf/#comments
