# লীলা কে অরিত্র………

- Author: [আদিব আদ্‌নান](https://sonelablog.com/author/adibadnan/)
- Published: 2012-11-05T07:12:00+00:00
- Updated: 2012-11-05T07:12:00+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- Tags: একান্ত অনুভূতি
- URL: https://sonelablog.com/%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%95%e0%a7%87-%e0%a6%85%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0/

---

চন্দনা………(লীলা)  
সোনার মেয়ে,  
ভূবনডাঙার হাসিতে ভুলব না আর  
চিনে নিয়েছি পরিযায়ী পাখিটি কে ,  
জেনে গিয়েছি তোমার  
কুয়োতলার প্রেম – বৈশাখী বা কার্তিকের।  
শাঁকচুন্নী হয়ে………  
বাকী শুধু ঘাড় মটকে রক্ত খাওয়া  
আমি মেনে নিতাম তাও ।

বুকে নিতে চেয়েছিলাম নদী কে  
সমুদ্দুর হয়ে ,  
কই ! এ তো নদী নয়  
তুমি ছিলে ধেয়ে আসা বিষাক্ত তীর  
অব্যর্থ নিশানায় ।

সামান্য একজন আমি ,  
দেড় দিনের তোমার প্রেমে  
খড়কুটো হয়ে ভেসেছি নীল গাঙে ।

চন্দনা- চন্দনা , দেখে নিয়ো  
একদিন তোমাকে উল্টো পায়ে হাটাবো ই ।

অরিত্র

---

Comments: 22 — https://sonelablog.com/%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%95%e0%a7%87-%e0%a6%85%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0/#comments
