# লালাখাল – প্রাকৃতিক সৌন্দর্যের অপর নাম।

Author: জিসান শা ইকরাম
Published: 2012-10-10
Category: এদেশ, ছবিব্লগ, ভ্রমণ
Tags: এদেশ, ছবি ব্লগ, ভ্রমণ, সিলেট বিভাগ
URL: https://sonelablog.com/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%96%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%95%e0%a7%83%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%b8%e0%a7%8c%e0%a6%a8%e0%a7%8d/

![](https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-ash3/554555_288469304591488_1709645506_n.jpg "লালাখাল ")

সিলেটের লালাখাল । স্বচ্ছ  নীল পানির নদী  , অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য , ৪৫ মিনিটের নৌ ভ্রমণ , প্রকৃতিকে একান্তে অনুভব করতে পারার জন্য স্থানটি বেশ উপযোগী ।  পাহাড়ে ঘন সবুজ গাছ , সব কছু মিলিয়ে এলাকাটি পর্যটকদের কাছে বেশ প্রিয় একটি স্থান। বাংলাদেশের সবোর্চ্চ বৃষ্টিপাতের স্থান এটি। নৌপথে যেতে যেতে যে দিকে চোখ যায় মুগ্ধ হতে হবে সবাইকে। ভারতের চেরাপুঞ্জির ঠিক নিচেই লালাখালের অবস্থান। চেরাপুঞ্জি পাহাড় থেকে উৎপন্ন এই নদী বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত। শীতের সময়ে যাওয়া ভালো – বর্ষা হলে পানির রং টা নীল থাকে না।

যেভাবে যাবেন : সারা দিনের জন্য একটি মাইক্রেবাস বা কার ভাড়া নিলে ভালো হয়। বেশী লোক হলে মাইক্রো ভাড়া নিলে ভালো। খরচ টা কম হবে। মাইক্রোর ভাড়া ২০০০ টাকা , কার এর ভাড়া ১৫০০ টাকা। খুব ভোরে যদি সিলেট থেকে রওয়ানা দেয়া যায় , তবে লালাখাল দেখে বিকেলটা জাফলং  এ কাটাতে পারবেন। সিলেট থেকে জাফলং সড়কের গোয়াইন ঘাট নামতে হবে। ওখানে ইঞ্জিন চালিত নৌকা ভাড়া ৮০০ টাকা , বা স্পিড বোট ভাড়া ২০০০ টাকা। ইঞ্জিন চালিত নৌকায় ৪৫ মিনিট এর নৌ  ভ্রমণ । কমপক্ষে ১৫- ২০ জনের বসার ব্যবস্থা আছে , ভাড়া একই ।

লালাখাল যেখানে নৌযান ভিড়বে ওখানেই আছে খুব সুন্দর এক চা বাগান সহ ফ্যাক্টরি । বাগানটিও খুব পরিচ্ছন্ন এবং সুন্দর।

**লালাখালের কিছু ছবি** 

পানির রং পাল্টে যায় ক্ষণে ক্ষণে

![](https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-prn1/45334_288469537924798_1162124738_n.jpg "মুগ্ধতা শুধুই মুগ্ধতা ")

কিছু সময় এমন নীল পানি

![](https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-prn1/47117_288469604591458_605173889_n.jpg "নীল পানি ")

একই স্থানে পানির দুই রং

![](https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-ash3/557780_288469747924777_2046734213_n.jpg "নীল জলরাশি ")

উচ্ছলতা আছে এখনো গ্রাম বাংলায়

![](https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-ash4/229459_288468711258214_1069597655_n.jpg "উচ্ছাস ")

এমন দৃশ্য হয়ত দেখবেন আপনি

![](https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-snc6/284175_288468854591533_1400376419_n.jpg "গ্রাম বাংলার প্রত্যহিকি ")

সিলেট বালি উত্তোলন নদী থেকে

![](https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-prn1/57933_288469191258166_218348904_n.jpg "সিলেট বালু সংগ্রহ করা হচ্ছে পানির নীচ থেকে")

পাহাড়ি বাশ নদীতে ভাসিয়ে নেয়া

![](https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-snc6/185178_288469267924825_160681963_n.jpg "পাহাড়ি বাস ")

নৌকার মাঝে বসেই দেখা

![](https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-ash4/255510_288468927924859_2026699652_n.jpg "নৌযানের ফ্রেমে দেখা ")

গোয়াইন ঘাটে এই ইঙ্গিন চালিত নৌকা পাবেন , একটিতে উঠে পরুন

![](https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-prn1/561951_288469854591433_1108520752_n.jpg "গোয়াইন ঘাটে বাধা ইঞ্জিনের নৌকা ।")

**লালাখাল চা বাগানের কিছু ছবি**

**সুন্দর পরিচ্ছন্ন মাটির রাস্তা দিয়ে হেটে যান সামনের দিকে  
**

![](https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-ash3/644471_288751461229939_603738838_n.jpg "সুন্দর মাটির রাস্তা ")

সবুজের মাঝে ডুবে থাকা যাবে একাকী

![](https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-snc7/429313_288751181229967_1814919514_n.jpg "সবুজ চা বাগান ")

পরিচ্ছন্ন কর্মীরা কাজে ব্যাস্ত

![](https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-prn1/557042_288752227896529_1500211088_n.jpg "পরিচ্ছন্ন কর্মীরা কাজে ব্যাস্ত ")

সমতল এবং পাহাড়ে চা বাগান

![](https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-snc6/10585_288751767896575_368596881_n.jpg "সবুজ সুন্দর ")

দুপুরের আহার , কিছুটা আড্ডাও

![](https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-ash4/254500_288752124563206_1541195906_n.jpg "দুপুরের আহার ")

জীবনকে বয়ে  নেয়া

![](https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-ash3/580165_288751014563317_1736346014_n.jpg "জীবন ")

দেখা শেষ , এবার ফিরে চলা

![](https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-ash3/543439_288752301229855_770005656_n.jpg "ফিরে চলা ")

উৎসর্গ : সেই মানুষটিকে যিনি অশরীরী হয়ে সারাক্ষণ সাথে থাকেন আমার।
