# লাঞ্ছিত সত্তা

- Author: [ক'রেখেলা_কাটেবেলা](https://sonelablog.com/author/korekhela_katebela/)
- Published: 2013-09-23T19:10:50+00:00
- Updated: 2013-09-23T19:10:50+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9b%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%b8%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be-4/

---

তুমি মা, তুমি মেয়ে, তুমি কারো বোন  
তোমা দেহ পেতে চলে তোমারই ভজন –  
কেউ বলে সতী নারী, কেউ দয়াবতী  
রূপে গুণে তুমি কভু লক্ষ্মী-সরস্বতী |

দেহটি পাইলে পরে  
হরষিত প্রফুল্ল মনে  
ছিঁড়ে, ফুঁড়ে খায় কুরে, রাখে না মিনতি –  
নাথবতীর অনাথবৎ হয় করুণ গতি |

দখলটি গেলে চলে ঘা লাগে পুরুষ মনে  
বিক্রম ঝরে পড়ে পুরুষালি আচরণে –  
শুরু হয় নারী পূজা চোখা চোখা বিশেষণে  
লাঞ্ছনা,গঞ্জনা যত আছে জগতে  
বর্ষিত তার প্রতি হয় খুব সহজে |

হায় দেব! পুরুষের একি অধোগতি  
নারীকে লজ্জা দিতে নাই তার জুটি  
প্রকৃতির লজ্জা করে প্রকৃতি প্রকাশ  
ঐ দেখ, বহু দূরে মাথা নোয়ায় আকাশ  
দিকচক্রবালে  
উন্নত হবে না শির বুঝি কোনো কালে |

 

#* মা, বোন ও কন্যাসম মানবাত্মা যারা তাঁদের স্বামীদের দ্বারা প্রতিনিয়ত নির্যাতিতা তাঁদের উৎসর্গে :-

---

Comments: 18 — https://sonelablog.com/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9b%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%b8%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be-4/#comments
