# লাগামহীন

- Author: [এস.জেড বাবু](https://sonelablog.com/author/s-z-babu/)
- Published: 2019-12-11T16:37:12+00:00
- Updated: 2019-12-11T16:37:12+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%97%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b9%e0%a7%80%e0%a6%a8/

---

কোথায় তাকিয়ে আছো ?  
কি খুঁজছ সীমান্তে ?  
পিটপিট লজ্জাভরা নৃত্যবতী পাপড়ি, কেন আজ অস্থির ?  
বলেছিতো-  
দুরত্বে কিছু নেই । শুধু মরুভূমি।  
চাঁদনী বরণ চোখের চারপাশে এ কেমন মেঘের কাঁজল ?  
যে ব্যাবধানে তোমার দৃষ্টি খোঁজে উত্তর,  
সে পথের শুরু শেষে, আমি যুগান্তরের তৃষ্ণার্ত মুসাফির।

তাকাও এ চোখে ,  
কি দেখতে পাচ্ছো ?  
> মশাল ?  
আরে নাহ্ –  
এ যে যুগপূর্বে লিখা বেনামী চিঠিগুলির চিতার অনল,  
সম্পর্কের ডাকটিকিট আর বিশ্বাসের সিল না থাকায় স্থান পায়নি ডাকবাক্সে।  
শুধু ভালোবাসার খামে চিঠি খুঁজে পায়না প্রাপকের হৃদয়।

এতো গভীরে কেন দেখো ?  
শুধু এই চোখে চেয়ে দেখো –  
কি দেখতে পাচ্ছো ?  
> অন্ধকার ?  
আরে নাহ্ –  
এ ছিলো ভালোবাসার চিঠির শিরা উপশিরায়, কারো জন্য জমানো ভরসার শব্দগুলির হাঁড়ের ঝলশানো মমি।  
ভষ্মিভুত আকাঙ্খার সদ্য নিভে যাওয়া অঙ্গার।

একবার চোখ বন্ধ করো ।  
উল্টো করে দশ থেকে এক পর্যন্ত গুনে যাও।  
এইবার চোখ খোলে, এই আমার চোখে চেয়ে দেখো ।  
কি দেখতে পাচ্ছো ?  
> মুন্ডুহীন কুঁচকুচে কালো মূর্তি ?  
ভয় পেও না,  
ওপাশে দেখো- এক খাঁমচি কয়লা বাঁটা মন্ড।  
একটুখানি সময় পেলে, আমি সে মন্ডে অপূর্ণ মূর্তির পূর্ণ অবয়ব এঁকে দিবো।  
আর একবার চোখ বন্ধ করো ,  
এক থেকে তিন পর্যন্ত গুনে যাও ,  
এইবার চোখ খোলে দেখো ,  
এ চোখে তাকাও –  
কি দেখতে পাচ্ছো ?  
> নিজের কুঁচকুচে কালো মূর্তি ?  
আররে বাহ্ –  
চিনতে পারছো ? পরশ পাথরে গড়া পরিপূর্ণ তুমি ।  
হুমম ,  
সবটুকু রক্ত মাংস চিতায় পুড়িয়ে পুড়িয়ে,  
সেই কয়লার মথিত মন্ডে তোমার প্রতিমূর্তি গড়েছি।  
আজ আর প্রেম নেই, রং নেই, শুধু ইচ্ছে আছে।

সামনে তাকাও –  
কি দেখতে পাচ্ছো ?  
> যতদুর চোখ যায়, একহারা গড়নের মায়াবী মেঠো পথ।  
আচ্ছাহ্ –  
ঠিকই দেখতে পাচ্ছো।  
তোমারও কি ইচ্ছে আছে ?  
তবে ধরো এ হাত-  
ছেড়ে দাও লাগাম,  
অনিশ্চয়তার অশ্বপৃষ্ঠে চড়ে, মিঠা পানির খোঁজে,  
চলো বহুদুর……………………॥

-০-  
__২৫/১০/২০১৯

---

Comments: 24 — https://sonelablog.com/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%97%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b9%e0%a7%80%e0%a6%a8/#comments
