# লাইফ টাইম গ্যারান্টিযুক্ত মোবাইল

- Author: [আনন্দধারা বহিছে ভুবনে](https://sonelablog.com/author/sozib27/)
- Published: 2016-01-02T04:38:38+00:00
- Updated: 2016-01-02T05:28:28+00:00
- Category: [অন্যান্য](https://sonelablog.com/category/misc/others/)
- Tags: No Phone
- URL: https://sonelablog.com/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87%e0%a6%ab-%e0%a6%9f%e0%a6%be%e0%a6%87%e0%a6%ae-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d/

---

[!\[NoPhone\](http://sonelablog.com/wp-content/uploads/2016/01/NoPhone.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2016/01/NoPhone.jpg)  
অবশেষে পেলাম আমার কাঙ্ক্ষিত মোবাইল ফোন।কত যে খুঁজেছি এমন ধরনের একটি মোবাইল ফোন।  
* যে ফোন ভেঙ্গে গুড়া গুড়া না হওয়া পর্যন্ত কাজ করবে  
* যে ফোনে কোনদিন চার্জ দিতে হবে না  
* আজীবনের ১০০ % গ্যারান্টি যে গ্যারান্টি অন্য কোন মোবাইল আজ পর্যন্ত দিতে পারেনি।  
* যে ফোনে কোন সিম এর প্রয়োজন হবে না।  
* কোনো ধরনের নেটওয়ার্ক,ওয়াই ফাই এর প্রয়োজন নেই।  
* দাম একদম সস্তার নীচে সস্তা।  
এমন একটি মোবাইল ফোন কে না চায়?নেট ঘেটে অবশেষে এমন একটি ফোনের সন্ধান পেলাম।  
মোবাইল ফোনের নামঃ No Phone  
মুল্য এবং ফিচারঃ কোন ধরনের ফিচার নেই, জাস্ট ফোন করা এবং রিসিভ করা এমন সেটের দাম মাত্র পাঁচ ডলার। নীচের সেটটির মূল্য পাঁচ ডলার।  
[!\[photo-original \\[640x480\\]\](http://sonelablog.com/wp-content/uploads/2016/01/photo-original-640x480.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2016/01/photo-original-640x480.jpg)  
আপনি যদি এন্ড্রয়েড ফোনের সব ফিচার চান, যেমন ভিডিও,ফটো,ভাইবার,ইমো, হোয়াটস এপ ইত্যাদিতে ফুসুর ফাসুর এবং অন্যন্য কর্ম সম্পাদন আর কি, ইউটিউব সহ যাবতীয় ফিচার যা ভবিষ্যতে আসতে পারে এমনও সব ফিচার সমৃদ্ধ সেটের মূল্য মাত্র দশ ডলার। ভাবা যায় এটি? দশ ডলার মূল্যের সেটের ছবি দেখুন নীচে দিলাম।  
[!\[375e9ddaf323ca472fa745d86d6e5eed \\[640x480\\]\](http://sonelablog.com/wp-content/uploads/2016/01/375e9ddaf323ca472fa745d86d6e5eed-640x480.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2016/01/375e9ddaf323ca472fa745d86d6e5eed-640x480.jpg)  
নববর্ষে এমন একটি সেটের সংবাদ সবাইকে জানাতে পেরে ভালো লাগছে খুব।আসুন আমরা সবাই এই No Phone সেট ব্যবহার করি।  
গ্যারান্টি হচ্ছেঃ এই ফোন কোন অবস্থাতেই কাজ করবেনা,এ বিষয়ে একশত ভাগ গ্যারান্টি দিয়েছেন সেট প্রস্তুতকারী কোম্পানী।

কেন এমন সেট তৈরী করা হলো?যাদের ফোন ছাড়া চলেই না, বাথ রুমে গেলেও সাথে থাকা চাই মোবাইল,তাদের জন্য এই ফোন। [You’ll soon be able to buy the NoPhone, a phone that isn’t a phone at all](http://www.digitaltrends.com/mobile/youll-soon-able-buy-nophone-phone-isnt-phone/)

[নো ফোন সম্পর্কে আরো জানুন এখানে ক্লিক করে](http://www.thenophone.com/blogs/news)[!\[PSFK \\[640x480\\]\](http://sonelablog.com/wp-content/uploads/2016/01/PSFK-640x480.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2016/01/PSFK-640x480.jpg)

সবাইকে ইংরেজী নববর্ষের শুভেচ্ছা -{@     -{@

---

Comments: 46 — https://sonelablog.com/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87%e0%a6%ab-%e0%a6%9f%e0%a6%be%e0%a6%87%e0%a6%ae-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d/#comments
