# লন্ডনে রামাদান ও হলুদ সাংবাদিকদের মুনাফা লাভের বিরাট এক সুযোগ…..

Author: আলমগীর হোসাইন
Published: 2015-06-23
Category: সমসাময়িক
URL: https://sonelablog.com/%e0%a6%b2%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%93-%e0%a6%b9%e0%a6%b2%e0%a7%81%e0%a6%a6-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%82/

###লন্ডনে রামাদান ও হলুদ সাংবাদিকদের মুনাফা লাভের বিরাট এক সুযোগ…..

ইংল্যান্ডে রামাদান এলে কিছু অতি লোভী বাঙালি হলুদ সাংবাদিক আর বাংলা টিভি মিডিয়ার লোকেদের জন্য মুনাফা লাভের বিরাট এক সুযোগ তৈরী হয় |ইংল্যান্ডে বাংলা যে টেলিভিশন গুলোতে এই কাজ গুলো পুরো রমজান মাস আপনাকে আমাকে খানিকটা ইচ্ছার বিরুদ্ধে দেখতে হবে, সে গুলো হচ্ছে ATN bangla UK, NTV uk, Chanel I uk, Chanel 9 uk, Bangla TV uk , Chanel S uk ,ব্লা ব্লা—

###অল্প দিনেই পৃথিবীটা অনেক বদলে গেছে।

কিন্তু কিছু খারাপ মানুষ উন্নত দেশে থেকেও বদলতে পারিনাই তাদের ধান্দা-মান্দার ধরনটা |

বাংলাদেশের গরিব-এতিমদের নিয়ে লন্ডনেও একদল লোক চ্যারাটির নামে বিরাট ব্যবসা করছেন পবিত্র রমজান মাসে |

বাংলা টেলিভিশন চ্যানেল গুলোতে লিল্লার টাকা তোলার এক ধরনের অসুস্থ প্রতিযোগিতা শুরু হয় |আমাদের দেশে অনেক মানুষই খুবই ধর্ম ভীরু !! তারা খুব সহজেই মানুষকে বিশ্বাস করেন |আর বিলেতের কিছু ধান্দাবাজ এই সুযোগটাকেই কাজে লাগান |

একটা ব্যক্তি গত অনুসন্ধানে জানতে পারলাম, প্রায় প্রতি রাতে এক একটা বাংলা টিভি চ্যানেল ইনকাম করেন ১০ তেকে ২০ হাজার পাউন্ড | তারা কি ঐ সব টাকা ট্যাক্স দিয়ে থাকেন?  জানি চেরাটির জন্য ট্যাক্স সীমিত | কিন্তু টিভি চ্যানেল এর ইনকামের ট্যাক্স কি সঠিক ভাবে উনারা দিতেছেন ? মনে হয় না ?

###ইসলামিক আইনে আপনি, যে দেশে থাকবেন সেই দেশের আইন মানাতে হয় !! আর যদি কেউ ট্যাক্স ফাকি দিয়ে ধান্দা মান্ধা করে টাকা রুজি করেন – সেই টাকা কোন অবস্থাতেই হালাল রুজি নয় |

যারা উপস্থাপনা করেন তাদেরকে ব্যক্তি বুঝে ৫০০ পাউন্ড থেকে ১০০০ পাউন্ড প্রতি রাতের মাইনে দেন !! কি আজব ব্যাপার !!

কথা হচ্ছে যারা প্রকৃত অর্থে লিল্লাহ দিতেছেন , তাদের ঐ টাকা কি সঠিক জায়গায় যাচ্ছে ? যদি গিয়ে থাকে তবে ভাল ? আর না গিয়ে থাকলে অবশ্যই উনাদের এই টাকার হিসাব পরকালে দিতে হবে ?

লন্ডনে এখন নতুন নতুন লালসালুর আব্দুল মজিদরা হলুদ সাংবাদিকদের ব্যবহার করে রমজান মাসে ডিজিটাল উপায়ে রুজি রুজ্গারের লাউয়া ধান্দায় মহা ব্যস্ত |

#মজার ব্যাপার বাংলা খবর প্রচারের সময় টা অনেক সময় উনারা দিতে চান না |

আশাকরি,লিল্লাহ তোলার জন্য পবিত্র রমজান মাসকে উনারা ব্যবহার করবেন না |

###আল্লাহ আমাদের হেদায়ত দান করুন |
