# লগ্নভ্রষ্ট অঞ্জলি

- Author: [সাদিক মোহাম্মদ](https://sonelablog.com/author/sadiquemohammad/)
- Published: 2014-05-12T16:43:43+00:00
- Updated: 2014-05-12T16:47:52+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b2%e0%a6%97%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%ad%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%85%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%b2%e0%a6%bf/

---

একদিন ভালোবেসেছিলাম  
কেউ দেয়নি- অভুক্ত ফিরেছি শেষে  
ক্ষোভে অভিমানে পরেছি মুখোশ  
প্রপঞ্চ-মোহে ঢেলে দিলে উজাড়

স্যাঁতস্যাঁতে বুকের আড়াল  
উমেল হৃদয়- গোপন রত্ন খুতি  
ব্যাকুল নখে খুটে খুটে খুলে দিলে সবই  
সখা, স্বামী, প্রেমিক, স্বপ্নপুরুষ  
অথবা দেবতার মতো করে

পেছনে প্রবল হাতছানি- জৌবিক আলোড়ন  
বালুকাবেলায় এঁকে যাওয়া পদচিহ্ন মুছে ফেলে  
এগিয়ে যাচ্ছি কেবল নিবিড় নির্জনে  
আটপৌরে পাথর চোখে আজ কোন উদ্ধৃতি নেই  
স্বপ্ন নেই বাঁধার

---

Comments: 8 — https://sonelablog.com/%e0%a6%b2%e0%a6%97%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%ad%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%85%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%b2%e0%a6%bf/#comments
