# লইজ্জা

Author: প্রিন্স মাহমুদ
Published: 2014-01-07
Category: একান্ত অনুভূতি, সমসাময়িক
URL: https://sonelablog.com/%e0%a6%b2%e0%a6%87%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%be/

তোরা সংখ্যালঘুদের উপর হামলা চালা … ইমান শক্ত কর …  
বাংলাদেশে ৭% হিন্দু … তাদের একার ভোট দিয়া নৌকা ক্ষমতায় আসেনা …  
তগো এইসব জিহাদের কারনে এরা নৌকাতে ভোট দিতে বাধ্য হয় …  
তোরা মুসলমান হইয়া হামলা কর … আমরাও মুসলমান হইয়া চুপ থাকি , এটা নীরব জিহাদ …  
বেহেশতও সত্তরটি হুর নিশ্চিত …

আর চুশিল সমাজ … প্রথম আলোর ধর্মীয় উসকানি সহ্য করেন … বেইচা দেন লাজশরম  
পারসোনার লাহান মতির কাছে … তোরা ভালোই প্রগতিশীল …

আমার আম্মা যতবার মার্কেটে যান , বাজারে যান … এসে আমারে বলে বাংলাদেশের অনেক মানুষ জান্নাতে যাবে কিন্তু বেবসায়িরা যাবেনা … আমি মানুষ ধার্মিক না …  
তবে খুব বড় মুখ করে নিজের ধর্মের পরিচয় দিই .. আমার ধর্ম আরেক ধর্মকে সম্মান দেয় … আমার ধর্ম শান্তির ধর্ম .. এই ধর্মের প্রবর্তক যুদ্ধের সময় নারী ও শিশুকে অনলে জ্বলতে দেননি …

কিন্তু আমার ধর্মের জিহাদি ভাইএরা শিশুদের উপর ককটেল মারে … নারীদের গালিগালাজ করে ..  
আমার ধর্মের মানুষরা কিছু হলেই অন্য ধর্মের মানুষের ঘর জ্বালায় , মন্দির ভাঙ্গে …

আমার লইজ্জা লাগে , লইজ্জা লাগে  
আমার সার্টিফিকেটে ” মুহাম্মদ ” আছেরে  
তাই লইজ্জা লাগে ..

বেহেশতে যাওয়ার যোগ্যতা আমার নেই … কিন্তু এই মুসলিমগুলা বেহেশতে গেলে আমি যাইতে চাইনা .. ঐখানে …
