# রেশমি রুমাল

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2021-06-11T16:11:35+00:00
- Updated: 2021-06-11T16:11:35+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b6%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%b0%e0%a7%81%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b2/

---

 

উজ্জ্বলতা হারানো হলুদ পাতা/পাতারা  
ফাঁদ পাতে, ফাঁদ ফ্যালে, ফাঁদে ফ্যালে,  
কৌশল-নিপুনে, রেশমি রুমাল উড়িয়ে;

ছুটবে-না সে,শুধুই ছোটাবে,  
অপস্রিয়মাণ ছায়ার হাতছানিতে,  
যদিও মেয়াদোত্তীর্ণ চটুল ঠোঁটে ঝুলে থাকে  
জরুরী/তড়িৎ চুমু-আবেদন, এক চমৎকার মাধুকরীত্বে।

গোলাপ ঘ্রাণের ঝরনা জলে পিয়াস নিবারণ,  
ফাঁদ যেখানে অর্থহীন, কুচকে যাওয়া রেশমি চাদর(দেহ)  
দেখে ফেলেছি, পরিধেয় সাজুগুজু সাজ-পোশাকের আড়াল-ভেদে।

দায়;  
[রূপবান-সাহসী-সক্ষম-কবি হালিম নজরুল।  ](https://sonelablog.com/author/m-a-halim-nazrul/)

---

Comments: 12 — https://sonelablog.com/%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b6%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%b0%e0%a7%81%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b2/#comments
