# রূপান্তর

- Author: [হালিম নজরুল](https://sonelablog.com/author/m-a-halim-nazrul/)
- Published: 2020-02-23T13:54:40+00:00
- Updated: 2020-02-23T13:54:40+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b0%e0%a7%82%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0/

---

নদীটি বললো “পাশাপাশি হাঁটো,  
এনে দেবো এক অনন্ত ঈশ্বর।  
স্বর্গে পৌঁছে তুমি ভুলে যেও পাপ—  
ও পূণ্যের হিসাব।”

অতপর ঘাসগুলো বৃক্ষ হলো,  
আর মানুষগুলো ছায়াবিলাসী প্রাণী।

ভালবাসাগুলো রূপান্তরিত হলে–  
স্বর্গগুলোয় নামে নরকের অনল।

***

---

Comments: 10 — https://sonelablog.com/%e0%a6%b0%e0%a7%82%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0/#comments
