# রূপকথা

- Author: [রায়হান সেলিম](https://sonelablog.com/author/rayhan-selim/)
- Published: 2016-11-17T01:29:48+00:00
- Updated: 2016-11-17T01:29:48+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b0%e0%a7%82%e0%a6%aa%e0%a6%95%e0%a6%a5%e0%a6%be-2/

---

![11269047753_b0921be24a](http://sonelablog.com/wp-content/uploads/2016/11/11269047753_b0921be24a-300x200.jpg)  
রূপকথা জেনেছো কি তুমি  
অন্ধকারের আর্তির ভিতর প্রহরের রঙ বদলায়  
উনুনের আলোর ওপারের ছায়াটুকু হতে পারে   
কীর্তিনাশা ধ্রূপদী নদী !

একটু আঁধার তোমাকে দ্যাখে  
ও পথে নেমে আসে শিশিরের ঘ্রাণ  
কল্পতরুর বেনামী বাতাস  
হয়তো পুড়িয়ে দেয় কিছুটা হলেও নুন মাখা জল !

জোনাকীরা জানে জীবনের কতো রঙ  
বিভাহীন কানামাছি খেলে  
উনুনের আলোয় কতোটুকু তাপ জানোনা তুমি  
জানো শুধু কাঁচা লঙ্কায় চোখ রেখে বিষাদের রূপ !!

১৩/১১/২০১৬ ইং, শনিবার।

ছবি সংগ্রহ ঃ গুগল

---

Comments: 8 — https://sonelablog.com/%e0%a6%b0%e0%a7%82%e0%a6%aa%e0%a6%95%e0%a6%a5%e0%a6%be-2/#comments
