# রূপকথা…..৫

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2015-10-12T00:50:15+00:00
- Updated: 2015-10-12T01:08:03+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b0%e0%a7%82%e0%a6%aa%e0%a6%95%e0%a6%a5%e0%a6%be-%e0%a7%ab/

---

ছায়ারা হেঁটে ফেরে দিন ভর, জাগরণের শয়নে স্বপনে , রোদে বা ছায়ায়, ঝড় বৃষ্টি-বন্যায়,  
ছায়া বড় হয় ছোট হয়, মিলিয়ে যায় তুমুল দ্বিপ্রহরে ও দিনান্তে, রয়ে যায় ছায়া হয়েই।  
মৃদু চালে হাঁটে হাঁটতে থাকে হেঁটে যায়, পূর্বগামীর প্রলম্বিত পথ ধরে, নীরব-নিঁভাজ নিশ্চুপে,  
ডানে সোনালিসবুজ গাছ, বায়ে নীল অপরাজিতার ঝাড়,  
ছায়া ক্রমাগত বিযুক্ত হতে হতে রূপ নেয় কায়ায়।

জলের ঝোরা, নুড়ি ও পাষাণ ফাটিয়ে সুরভিত স্বপ্ন সন্ধানে ছায়া ছুটে চলে  
বন-বীথিকার পথ ধরে তৃষিত নয়নে, দিগন্তপ্লাবী ধূলিধূসরিত পাষাণ পাথর দেয়াল আগলে দাঁড়ায়,  
সময়ের বিষমাখা তীর হাতে বধবে বলে, ছায়ার দু’চোখ দূরের দু’রেখা হয়ে অজানায় মিলিয়ে গেল  
একাকার হয়ে, চেতন-অবচেতনের বিষণ্ণ সান্নিধ্যে সইতে-না-পারা বলতে-না-পারা  
আসন্ন প্রসবা দীর্ঘশ্বাস চেপে ছায়া  আঁকড়ে ধরে অনমনীয় দেয়াল।

ছায়া ট্রাফিকিং এর লব্‌জ আমাদের অজানা থেকেই গেল।

---

Comments: 34 — https://sonelablog.com/%e0%a6%b0%e0%a7%82%e0%a6%aa%e0%a6%95%e0%a6%a5%e0%a6%be-%e0%a7%ab/#comments
