# রুবাইয়াত-ই-বোরহান

- Author: [বোরহানুল ইসলাম লিটন](https://sonelablog.com/author/borhan081975/)
- Published: 2021-08-18T00:52:04+00:00
- Updated: 2021-08-19T06:39:23+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b0%e0%a7%81%e0%a6%ac%e0%a6%be%e0%a6%87%e0%a7%9f%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%87-%e0%a6%ac%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a8/

---

(ক্যান তবে কও!)

বলছো তো রোজ মিষ্টি কথাই করতে  সদা আর্জি পেশ,  
হচ্ছো খুশি ভরছে বলে সখ্যে তাতে গহীন দেশ।  
ভাবছো কি তা থাকবে ক’দিন? বললে যদি জীবন ভর,  
মন্দ রেখে ভালোর পাশে ক্যান তবে কও বেশ তো বেশ!

 

(কোন কারণে?)

তেঁতুল গাছে আম ধরেছে হয় শুনে যে উচ্ছ্বাসী,  
ফল ছিঁড়েছে কেউ তা ভেবে সেই আড়ে হয় মাংসাশী!  
দৃশ্য স্মরে আজ ভাবে তাই গাছের ডালে কাক বসে,  
কোন কারণে কয় সবে রোজ ছাগল কালের ধী নাশী!

১৮/০৮/২০২১ইং।

ছবি ঃ সোনেলা গ্যালারী থেকে।

---

Comments: 13 — https://sonelablog.com/%e0%a6%b0%e0%a7%81%e0%a6%ac%e0%a6%be%e0%a6%87%e0%a7%9f%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%87-%e0%a6%ac%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a8/#comments
