# রুবাইয়াত-ই-বোরহান (হাসি ও দুখের ঝড়)

- Author: [বোরহানুল ইসলাম লিটন](https://sonelablog.com/author/borhan081975/)
- Published: 2021-09-24T01:25:20+00:00
- Updated: 2021-09-24T01:25:20+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b0%e0%a7%81%e0%a6%ac%e0%a6%be%e0%a6%87%e0%a7%9f%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%87-%e0%a6%ac%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%93-%e0%a6%a6/

---

(হাসি)

ঘর বাহিরে সবাই হাসে, হাসতে কে রোজ পারে না?  
শীতকালে যার ঠোঁট ফেটে যায় সেও তো দেখি ছাড়ে না!  
বলছো তা সব সুখের ধারে অট্ট মৃদুর ভাব সাড়া!  
ঢাকতে বদন ক্যান তবে দুখ হাসতে সুযোগ ছাড়ে না?

(দুখের ঝড়)

একই বৃন্তের দু’ফুল থেকে একটি গেলে আজ ঝরে,  
অপরটি হয় দুখের দাসী ভিত হয়ে কাল নড়বড়ে।  
বয় যদি তাই মন্দ বাতাস লাগলে মৃদু ছোঁয়া তার,  
চক্র হারে যায় বেড়ে তা ঝড় সেজে ফের অন্দরে!!

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

---

Comments: 18 — https://sonelablog.com/%e0%a6%b0%e0%a7%81%e0%a6%ac%e0%a6%be%e0%a6%87%e0%a7%9f%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%87-%e0%a6%ac%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%93-%e0%a6%a6/#comments
