# রুপকথা নয় চুপকথা

- Author: [খাদিজাতুল কুবরা](https://sonelablog.com/author/khadizatul-kubra/)
- Published: 2022-02-04T06:53:57+00:00
- Updated: 2022-02-04T06:53:57+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b0%e0%a7%81%e0%a6%aa%e0%a6%95%e0%a6%a5%e0%a6%be-%e0%a6%a8%e0%a7%9f-%e0%a6%9a%e0%a7%81%e0%a6%aa%e0%a6%95%e0%a6%a5%e0%a6%be/

---

 

দ্ব্যর্থহীন ভাবে বলা হয়না কি চাই আর কি চাই না,

চুপ কথার স্তুপ রোজ নিয়ম মেনে দেয় সন্তাপ!

কি আর করতে পারি, আমার হয়েছে ‘শাঁখের করাত’।

ঐ নিশ্চুপ দাঁড়িয়ে দেখি, মহাকর্ষ বলের প্রভাব।

মনোযোগ আকর্ষণের উপরি স্তরটিও সংস্কারহীন,

কৃষ্ণ – গৌর দৌড় প্রাঙ্গণে এগিয়ে যায় প্রকৃতই দরশন।

লোকে বকুল মালা বইয়ের ভাজে শুকোতেই ভালোবাসে,

ফুলদানির শোভাবর্ধক হয়ে রজনীগন্ধা, টিউলিপরা আসে।

জল আর অশ্রু রুপমাধুর্যে এক হয়ে ও স্বভাবে ভীষণ  বিরুপ।

একটি আবেগে ভাসায় অপরটি বহুরুপে ফাঁসায় ; কখনোবা পরিশুদ্ধির শর্তে তৃষ্ণা মেটায়।

ফোরাত কূলে ডিহাইড্রেড হয়ে  মৃত্যুই কারো কারো শেষ আশ্রয় ।

একাকীত্ত্ব, অভুক্তী সমসত্ত্ব গোত্রীয় বলেই বোধহয়   বজায় রাখে সদ্ভাব।

যুগপৎ উপলব্ধির চাবুকে ক্ষত – বিক্ষত করে স্নায়ুর চাপ।

সিসিফাসের ন্যায় চড়াই উৎরাই পেরিয়ে গন্তব্য ছোঁয়ার আগেই  আবার গড়িয়ে পড়ি।

হয়তো এ হচ্ছে  আজন্ম পাপের প্রায়শ্চিত্ত  কিংবা এ-ই সে নিয়তি যার পদতলে পিষ্ট দুর্ভাগা পদবী।

যাদের ভাগ্য নিয়ত সুপ্রসন্ন তারা ও কি ভালো আছে?

স্মাইলিং ডিপ্রেশনে ভুগছে কত তাবড়-তাবড় নক্ষত্র,

আমি তো অতি সাধারণ, আমার আটপৌঢ়ে চৌকাঠে হাজারটা বারণ।

ও সব জ্ঞানী গুণীদের মানায় , আমার মতো ছা – পোষাদের নয়।

আমাদের ভালো থাকতে হয় সর্বাবস্থায়,

শালীন ভাষায় __

নিজের ডেরায় নয়নতারার মতো ফুটে থাকতে হয়।

---

Comments: 5 — https://sonelablog.com/%e0%a6%b0%e0%a7%81%e0%a6%aa%e0%a6%95%e0%a6%a5%e0%a6%be-%e0%a6%a8%e0%a7%9f-%e0%a6%9a%e0%a7%81%e0%a6%aa%e0%a6%95%e0%a6%a5%e0%a6%be/#comments
