# রুদ্র রুক্ষতার দিনে

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-05-19T04:58:08+00:00
- Updated: 2020-05-18T01:38:10+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%b0%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87/

---

 

লোভাতুর মন নিয়ে ঘরময় পায়চারি করে  
কাটিয়ে দেই অলস সময়, আকাশ-পাতাল ভেবে,  
কল্পনার হাঁটু-জলে অসম্ভব জেনেও ঝাঁপাতে চাই,  
ডুব সাঁতারের কষ্ট-কল্পনা ও করি;  
কুয়াশা নেই জেনেও কুয়াশার রঙিন চাদর  
মুড়িয়ে গুটিসুটি খেলি;

এই সরাইখানায় কত কাল আছি  
থাকবো বা কতকাল কে জানে!  
অতি প্রিয় কাফকা ও প্রুস্তুর কথা ভাবি  
নিজের মত করে, নিজ মনে,  
এ-ও-বা কম কিসে?

আমি তো কুশলীদের কেউ নই,  
ছিলাম-ও-না, সাঁতরে পাড়ি দেব মহাকাল  
তা তো ভাবি না, ভাবি-নি;

ভাবলেশহীন স্তব্ধতার গাল টিপে দেয়া ঠিক হবে  
কী না সে ভাবনাও ভাবি!

রুক্ষ রুদ্রতার এ সময়ে এর থেকে আর বেশী  
কি-ই-বা করা যেতে পারে?

ছবি নেটের।

---

Comments: 26 — https://sonelablog.com/%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%b0%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87/#comments
