# রুদ্ধ কুঠুরি কপাট

Author: আতা স্বপন
Published: 2020-06-07
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%95%e0%a7%81%e0%a6%a0%e0%a7%81%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%aa%e0%a6%be%e0%a6%9f/

সুবর্ণা শ্যামা  
লাবণ্য নিরুপমা।

স্বজল ভ্রমর  
বিষন্ন দোসর।

পুষ্প রেণু  
কোমল তনু।

সলিল বিজন  
অশ্রু সৃজন।

উজালা পুষ্প মিতা  
বনশ্রী বনলতা।

অনুপমা ধ্রুবতারা  
চঞ্চলা ঝর্ণাধারা।

পবন মিতালি  
উড়ালি বিড়ালি।

টলমল দরিয়া  
দোদুল দুনিয়া।

নিকুঞ্জে─ আনমনে  
গোঁধলী লগনে।

অভিসার নাশিনি  
হেরম নন্দিনি।

স্বর্ণালী মুখ পানে  
নুরানী রৌশনে।

উৎলায় অমিয় সুধা  
অধর অম্বরে ক্ষুধা।

ফুলদল কাননে  
কামনা দহনে।

ঘনঘটা দিবসজামি  
সিক্ত মরুভুমি।

লাজুক রক্তিম ললাট  
রুদ্ধ কুঠুরি কপাট।
