# রুচিবোধ

- Author: [শামীম চৌধুরী](https://sonelablog.com/author/shameem/)
- Published: 2020-07-31T14:12:12+00:00
- Updated: 2020-07-31T14:57:12+00:00
- Category: [ছড়া](https://sonelablog.com/category/literacy/%e0%a6%9b%e0%a7%9c%e0%a6%be/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b0%e0%a7%81%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%ac%e0%a7%8b%e0%a6%a7/

---

আগামীকাল কুরবানী  
গরুর রশি টানাটানি  
মাস্ক মুখে গরু কিনে  
তাই দেখে পশু হাসে।

গরু আনে বাড়িতে  
বেঁধে রাখে খুঁটিতে  
স্বাস্থ্য বিধি মেনে চলে  
বৈশ্বিক এই করোনাকালে।

হাতে নাই টাকা  
বলে আসছে যারা  
বাস করছে এরা  
কোন দেশে তারা?

ফেসবুকে সেলফি দেয়  
রাম ছাগলের সাথে  
কেউ আবার চুুমু খায়  
লাল গরুর গালে।

ফেবু যখন ছিল না  
কুরবানী কি হতো না?  
তারা তখন ছিল কোথায়?  
কোন দেশে কোন গুহায়?  
কেউ কি বলবে আমায়?

প্রশ্নগুলো গেলাম রেখে  
সুধী জনের কাছে  
এদের আমরা সবাই  
ডাকবো কোন নামে?

টাইমলাইনে ছবির মেলা  
এটাই হলো তাদের খেলা  
কেউ দেয় ম্যাসেজ বক্সে  
কেউ বা দেয় ইওর-স্টোরীতে।

ফেসবুকে প্রকাশ পাবে  
রক্ত, মাংস, পশু জবাই  
বড় কারা তাদের চেয়ে  
একদিনের হবে কসাই।

এরা সবাই প্রতিবন্ধী  
নেই তাদের প্রতিদন্ধী  
আদায় করো ওয়াজিব  
ধর্মকে রাখো সজীব।

শামীম চৌধুরী

৩১-০৭-২০২০

---

Comments: 13 — https://sonelablog.com/%e0%a6%b0%e0%a7%81%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%ac%e0%a7%8b%e0%a6%a7/#comments
