# “রিক্ত রক্তাভায়”

- Author: [শান](https://sonelablog.com/author/shaan-mama/)
- Published: 2015-01-14T15:56:56+00:00
- Updated: 2015-01-14T15:56:56+00:00
- Category: [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%b0%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%ad%e0%a6%be%e0%a7%9f/

---

অপসৃয়মান আলোয়,  
তোমাকে নীল ওড়নাটা দুলিয়ে হেঁটে যেতে দেখেছিলাম।  
সন্ধের আবছা আলো আঁধারিতে,  
তোমার দোলানো ওড়নাটা ছিলো রক্তাভ!

সেই লালাভ সন্ধেবেলায়,  
বেশ অনেকটা রক্ত তুমি ঝরিয়েছিলে আমার বুকটা চিড়ে – ফালাফালা করে।  
স্বাপ্নিকভাবে ফিনকি দিয়ে বের হওয়া সেই রক্তে,  
রঞ্জিত হয়েছিলো তোমার নীলচে ওড়নাটা।

তোমার রূঢ় অথচ মিষ্টি প্রত্যাখ্যানে,  
আমি প্রত্যাখ্যাত হইনি – হয়েছি নিদারুনভাবে আহত।  
তোমার প্রত্যাখ্যান ছিলো ধারালো খড়্গ,  
আর আমার বুক হয়েছিলো রক্তাক্ত – বিদীর্ণ।

---

Comments: 5 — https://sonelablog.com/%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%b0%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%ad%e0%a6%be%e0%a7%9f/#comments
