# “রাশা”-মুহম্মদ জাফর ইকবাল

Author: গালিবা ইয়াসমিন
Published: 2018-11-12
Category: বুক রিভিউ
URL: https://sonelablog.com/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b6%e0%a6%be-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%b9%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%a6-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ab%e0%a6%b0-%e0%a6%87%e0%a6%95%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b2/

বইঃ রাশা  
লেখকঃ মুহম্মদ জাফর ইকবাল  
প্রকাশনাঃ তাম্রলিপি  
প্রচ্ছদ শিল্পীঃ ধ্রুব এষ  
মোট পৃষ্ঠাঃ ২৪০  
মূল্য:২৭০ টাকা  
পাঠ্য প্রতিক্রিয়া :  
“মুহম্মদ জাফর ইকবাল” নামেই পরিচয় বিশেষ কিছু বলার প্রয়োজন নেই তবুও বলছি – মুহম্মদ জাফর ইকবাল হলেন একজন বাংলাদেশী লেখক, পদার্থবিদ ও শিক্ষাবিদ। রাশা মুহম্মদ জাফর ইকবাল রচিত একটি কিশোর উপন্যাস যা ২০১০ সালে প্রকাশিত হয়।  
“রাশা” বই সম্পর্কে বলি – মূল চরিত্র হচ্ছে রাশা যার নাম একময় রাইসা ছিল , নাম পরিবর্তন করার কাহিনীটা মজার । ছোট একটা মেয়ে ধীরে ধীরে বড় হতে থাকে আর তার সাথে সাথে জগৎটাও পাল্টাতে থাকে । নানী আর নাতনী দুজন দুজন কে শেষ সম্বলের মতো আঁকড়ে ধরে নতুন করে বেঁচে উঠে ।আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় বেড়ে উঠা একজন যে কোন অন্যায় মেনে নেয় না কোন কিছুতেই , বাঁধা বিপতি যাই আসুক না কেন! সে মনে সাহস রেখে লড়াই করে যায় । একটা নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নিয়ে কোথাও হার না মেনে জীবনে কীভাবে জয়ী হওয়া যায় তা রাশা খুব সুন্দর ভাবে দেখিয়ে দিয়েছে এই গল্পে । শেখার কোন বয়স নাই – শহুরের এক মেয়ে গ্রামের মানুষদের মতো মাছ ধরা , পাখি শিকার করা , গাছে উঠা, সাতার কাটা ইত্যাদি কীভাবে হেসে খেলে শিখতে থাকে তা বর্ণনা করা আছে এই গল্পে । একমাত্র রাশার আত্মবিশ্বাসের জন্যই সে নিজের এবং তার স্কুলের উন্নতি করে। অপর দিকে তার নানী , এখন শহীদ বীর মুক্তিযোদ্ধার স্ত্রী, যিনি অকালে স্বামী হারিয়ে প্রায় পাগল অবস্থায় থাকে ; তার জীবনে রাশার আগমনে সে আবার নতুন করে বেঁচে উঠে । একসময় দেখা যায় বুদ্ধির জোরে রাশা তার নানার হত্যাকারী রাজাকারকেও বিচারের সম্মুখীন করে।  
আমার কাছে মনে হয়েছে বইটা শুধুমাত্র কিশোর – কিশোরীদের জন্য নয় কারণ মা – বাবা দুজনের জন্যই বাচ্চাদের জগৎ কতোটা রংহীন হয়ে পরে তা ছোট করে বোঝার জন্য হলেও সবার এই বইটা পড়া প্রয়োজন । তিনি বইটির মাধ্যমে শিক্ষাপদ্ধতি ও সমাজ সংস্কার এবং মুক্তিযুদ্ধের মাহাত্ম্যর বিষয়টি সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। সব মিলিয়ে অসাধারণ একটি বই। বইটি সংগ্রহ করুন এবং নিজেও পড়ুন ছোট ভাই বোনদের পড়তে উৎসাহিত করুন ।  
শুভ হোক আপনার পাঠ্য কার্যক্রম।  
![](http://sonelablog.com/wp-content/uploads/2018/11/17664401.jpg)
