# “রামাদান মুবারক “

- Author: [আলমগীর হোসাইন](https://sonelablog.com/author/alamgir-hussain/)
- Published: 2015-06-17T12:52:34+00:00
- Updated: 2015-06-17T12:52:34+00:00
- Category: [সমসাময়িক](https://sonelablog.com/category/current_affairs/)
- URL: https://sonelablog.com/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a6%95/

---

“রামাদান মুবারক ”

আগামী কাল থেকে বিলেতে পবিত্র রমজান মাসের শুরু |অর্থাৎ আজ রাতে সেহেরি খেতে হবে |এবছর লন্ডনে রোজা হবে ১৯ ঘন্টা |প্রথমেই কামনা করছি সুস্থতায় কাটবে আপনাদের সবার রামাদান | ভার্চুয়াল জগতের সকল বন্ধুদের জানাই রামাদান মোবারক |

##[‪#‎ইংল্যান্ডের‬](https://www.facebook.com/hashtag/%E0%A6%87%E0%A6%82%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A1%E0%A7%87%E0%A6%B0?source=feed_text&story_id=10207113413943932) প্রায় প্রতিটা শহরেই এক একটি ছোট ছোট বাংলাদেশ আছে | আমাদের দেশীই স্টাইলের মসজিদ, মাদ্রাসা ,বাংলা স্কুল এমনকি কোন কোন জায়গায় দেশীয় স্টাইলে ঈদগাহের মত জামাতে নামাজ পড়ার ব্যবস্থাও আছে | আর এই অবদান আমাদের পূর্ব পুরুষদের যারা অনেক অনেক বছর ধরে গ্রেট ব্রিটেনে বাংলাদেশীদের একভাল অবস্থানে নিয়ে গেছেন |

##[‪#‎আমি‬](https://www.facebook.com/hashtag/%E0%A6%86%E0%A6%AE%E0%A6%BF?source=feed_text&story_id=10207113413943932) খুব ছোট বেলা থেকেই রোজা গুলো নিয়মিত রাখার চেষ্টা করি | এবছর রোজার সাথে সাথে ৫ ওয়াক্ত নামাজটাও আদায় করার সর্ব উচ্চ চেষ্টা থাকবে, ইনশাআল্লাহ |গত বছর বাবা অসুস্থ থাকার কারণে পুরাপুরি রমজান মাসটাতেই দেশে ছিলাম | এবারের রোজায় দেশের ইফতার গুলো খুব মিস করব |

এই রমজানে আমার মোনাজাত…..  
========================

##[‪#‎হে‬](https://www.facebook.com/hashtag/%E0%A6%B9%E0%A7%87?source=feed_text&story_id=10207113413943932) আল্লাহ,হে জগত সমূহের প্রতিপালক !!আমার আগামী কালকের রোজাকে প্রকৃত রোজাদারদের রোজা হিসেবে গ্রহণ কর।আপনার রহমতের উসিলায় আজ আমাকে আপনার সন্তুষ্টির কাছাকাছি নিয়ে যাও। দূরে সরিয়ে দাও আপনার ক্রোধ আর গজব থেকে ।

আপনার অপার করুণারমাধ্যমে আমাকে আপনার কৃতজ্ঞতা জ্ঞাপনেরজন্য প্রস্তুত কর |

###হে পরমকরুণাময়, আপনি ইহকাল ও পরকালের মালিক | সৃষ্টির প্রতি আপনার অসীম অনুগ্রহ আর নিয়ামতেরশপথ করে বলছি আপনার ক্রোধ সৃষ্টিকারী কাজথেকে আমাকে দূরে রাখো । আমাকে দূরে রাখ অজ্ঞতা , নির্বুদ্ধিতা ও ভ্রান্ত কাজ-কর্ম থেকে।

###হে আল্লাহ ! আমাকে ক্ষমা প্রার্থনাকারীদের অন্তর্ভূক্ত কর। আমাকে শামিল কর তোমার সৎ ও অনুগত বান্দাদেরকাতারে । হে আল্লাহ ! মেহেরবানী করে আমাকে আপনার নৈকট্যলাভকারী বন্ধু হিসেবেগ্রহণ কর।

###হে আমার রব- আমার মালিক ,হে পরোয়ারদিগার, রোজা পালন ও নামাজ কায়েমে সাহায্য কর । আমাকে অন্যায় কাজ ও সব গুনাহ থেকে রক্ষা করো ।

### হে পরম করুণাময় সর্বাবস্থায় আপনার  
আনুগত্য এবংআপনার নেয়ামতের প্রতি কৃতজ্ঞ ও সন্তুষ্ট থাকার ,ভাল কাজ করার সেই সাথে ইহকাল ও পরকালের আপনার অবারিত দয়া, করুনা এবং ক্ষমার চাদরে আবৃত রাখো এবং আপনার রাসুল (সঃ) এর নৈকট্য দান করো।

##[‪#‎আমায়‬](https://www.facebook.com/hashtag/%E0%A6%86%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC?source=feed_text&story_id=10207113413943932) জ্ঞান দান কর প্রভু ,সকল ভাল কাজ করার জন্য, আমার চিত্তকে পবিত্র এবং প্রফুল্যময় করে দাও- আর চরিত্রকে করে দাও নির্মল ||

###হে আল্লাহ জীবনের সব ক্ষেত্রে আপনার রহমতের ছায়া দান কর !! ব্যবসায়িক ও সামাজিক জীবনে নিজের অবস্থান থেকে সমাজের কল্যাণ করার তৌফিক দিও !!

###হে আল্লাহ! তুমি আমায় ক্ষমা কর এবং একজন সাধারণ বান্দা হিসেবে সাধারণ কর্ম করে আপনার সন্তুষ্টি অর্জনের তওফিক দাও।

###হে মহান রব্বুল আলামিন,পরম করুণাময়আমার ব্যক্তিগত অবস্থান থেকে সকল মিথ্যাচার ও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শক্তি ও সাহস দিও প্রভু ||

আমিন ……

---

Comments: 5 — https://sonelablog.com/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a6%95/#comments
