# রাফখাতা:৪

Author: মিসু
Published: 2013-07-13
Category: একান্ত অনুভূতি, বিবিধ
URL: https://sonelablog.com/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ab%e0%a6%96%e0%a6%be%e0%a6%a4%e0%a6%be%e0%a7%aa/

আজকাল প্রায় মাঝ রাতে ঘুম ভেঙে যাচ্ছে । অন্ধকারে চোখ খুলে বোঝার চেস্টা করি আমি কী বেঁচে আছি না কী মরে গেছি । মরে গেলে মানুষ কোথায় যায় তাও বোঝার চেস্টা করি । কিছু ভালো লাগেনা তখন । চেতনা শূন্য হয়ে পড়ি । মাথার ভেতর একটা পোকার দাপাদাপি বাড়তে থাকে । কত কিছু করা হলোনা জীবনে । কত চাওয়া যে না পাওয়ার তালিকায় যোগ হয়ে গেছে সে হিসেব কষতে গিয়ে ক্লান্ত হয়ে যাই।

পাহাড়ের চুড়োয় উঠে চিত্কার করে বলে হলোনা , পৃথিবীটা এখন আমার পকেট বন্দী , গহীণ জঙ্গলে প্রিয় মানুষটার হাত ধরে নাম না জানা পাখীদের ডাক শোনা হোলনা ,  
পুরো একটা রাত সমুদ্রের পারে বসে চাঁদের আলোয় সমুদ্রের ঢেউ গোনা হলোনা ।

এসব কথা ভাবলেই আমার গলার কাছে বাষ্প আটকে যায় , জ্বালা করতে থাকে চোখ।  
অনেক অপূর্ণতা বুকে নিয়েই মানুষ মরে যায়। হয়ত আমিও একসময় চলে যাব।
